লগইন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ ডিসেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৫০৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন করা হ‌য়ে‌ছে। এ উপলক্ষ্যে "অদম্য নারী পুরস্কার" শীর্ষক কার্যক্রমের আওতায় আলমডাঙ্গায় অদম্য নারীদের সংবর্ধনা ও আলোচনা সভা   অনুষ্ঠিত হয়েছে ।

"নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবন্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি" প্রতিপাদ্যে   মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয় ।

আলমডাঙ্গা নবাগত উপজেলা নির্বাহী অফিসার  পান্না আকতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম অফিসার হিরোজ কবির, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন, নারী উদ্যোক্তা হেলেন আক্তার কামনা, নার্গিস খাতুন, জান্নাতুল ফেরদৌস, হোসনেয়ারা গোলাপি, বন্দনা দত্ত প্রমুখ।

বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য প্রতি বছরের মতো এবারও আলমডাঙ্গা উপজেলায় ৫ নারীকে জয়ীতা সম্মাননা দেওয়া হয়েছে। তারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী বন্দনা দত্ত, সফল জননী ফেরদৌসী খাতুন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারি নার্গিস খাতুন, নির্যাতনের শিকার দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামী জয়ী নারী হোসনেয়ারা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার ক্ষেত্রে জান্নাতুল ফেরদৌস।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার

১৫ মিনিট আগে
প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার

রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

৩৯ মিনিট আগে
রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি

৭ ঘন্টা আগে
প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি

প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

৭ ঘন্টা আগে
প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

৭ ঘন্টা আগে
কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৯ ঘন্টা আগে
ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

৯ ঘন্টা আগে
৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

১৩ ঘন্টা আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

১৩ ঘন্টা আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

১৬ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।