লগইন
আয়াস কি শুধু একটি নাম? সমাজে ছড়ানো বিদ্বেষ ও বিভাজনের নেপথ্য কারণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ অক্টোবর, ২০২৬ | ০৮:০০ সকাল ১৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খুলনা বিভাগ
আয়াস কি শুধু একটি নাম? সমাজে ছড়ানো বিদ্বেষ ও বিভাজনের নেপথ্য কারণ

সমাজের সর্বত্র যে মিথ্যাচার ও প্রতিশোধের এক উন্মত্ত পরিবেশ তৈরি হয়েছে, সেদিকে জরুরি মনোযোগ দেওয়া প্রয়োজন। দেশের বিভিন্ন অঞ্চলে কিছু অসাধু চক্র ধর্মীয় বিভেদ উসকে দিচ্ছে, ইতিহাস বিকৃত করে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছে, এবং মবতন্ত্রকে উন্নতির সোপান হিসেবে তুলে ধরছে। এইসব নেতিবাচক প্রবণতার বীজ বপন করেছে বিগত অনির্বাচিত ইউনূস সরকার। জনগণের প্রত্যাশা ছিল, এই অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্রকে সঠিক পথে ফিরিয়ে আনবে, কিন্তু তাদের শাসনকালের পুরোটাই কেটেছে জাতিকে বিভক্ত করার চেষ্টায়। এখন প্রশ্ন, মহিরুহের মতো বেড়ে ওঠা এই দানবীয় প্রবণতাকে কে বোতলবন্দী করবে?

আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি যে, সমাজের বহু সম্মানিত ও প্রতিষ্ঠিত ব্যক্তিরাও এই বিদ্বেষ ছড়ানোর কাজে সক্রিয়ভাবে জড়িত। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যারা বিকৃত ও মিথ্যা তথ্য ছড়িয়েছে, তাদের মধ্যে এমন ব্যক্তিরাও আছেন যাদের কথা জনগণ গভীর মনোযোগ দিয়ে শুনে থাকে। বিশ্বকাপ ক্রিকেটের সময় বাংলাদেশের কিছু প্রভাবশালী ব্যক্তিত্ব যে ধরনের কাণ্ড ঘটিয়েছিলেন, তা আসলে পপুলার রাজনীতিরই অংশ। বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কোনো লাভ বয়ে আনেনি। শুরুতে বাংলাদেশকে এই সিদ্ধান্ত নিতে মদদ দিলেও, পাকিস্তান ঠিকই টুর্নামেন্টে অংশ নিয়েছে এবং ভারতের সঙ্গে খেলবে না বলেও খেলেছে। ধর্মবিদ্বেষ ছড়ানো যাদের উদ্দেশ্য, তারা ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে নিজেদের ফায়দা লুটে নিয়েছে।

যে কোনো দেশের বিদেশনীতি বা আধিপত্যবাদ নিয়ে গঠনমূলক আলোচনা হতেই পারে। কূটনীতির জটিল পথে হেঁটে এসব সমস্যার সমাধান করতে হয়। কিন্তু সেই পথে না গিয়ে বানোয়াট তথ্য দিয়ে জনগণের মনকে বিভ্রান্ত করার কৌশল আজও টিকে আছে। শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি লেপন করতে গিয়ে আটক হওয়া আয়াস নামের ব্যক্তিটি অল্প সময়ের মধ্যে যেসব অপকর্ম করেছেন, তার বিচার অনেক আগেই হওয়া উচিত ছিল। বিশেষ করে এই বছরের আগস্ট মাসে তিনি বঙ্গবন্ধুর ৩২ নম্বর রোডের বাড়ির সামনে নিজ উদ্যোগে মানুষকে মারধর করেছেন। মানুষকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার মতো ‘গুরুত্বপূর্ণ’ দায়িত্ব তিনি কার কাছ থেকে পেয়েছিলেন, সেই প্রশ্নের উত্তর কে দেবে?

এরপর তিনি মাগুরায় গিয়ে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়ির ফটকের সামনে মূত্র বিসর্জনের মতো অশালীন কাণ্ড ঘটান। এসব অশ্লীল ও অনৈতিক ঘটনার পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবার সরকারি প্রতিষ্ঠানের দেয়ালচিত্রতে হাত দেওয়ায় কি তার কপাল পুড়ল? সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, তিনি পুলিশের বেষ্টনীর ভেতর থেকে চিৎকার করে তার হোয়াটসঅ্যাপের সমস্ত তথ্য মুছে ফেলার নির্দেশ দিচ্ছেন—তার ছড়ানো উগ্রতার প্রমাণ যেন লোপাট করা যায়, সেই চেষ্টাই! কিন্তু প্রশ্ন হলো, এমন আয়াস তো একজন নয়। যারা বাংলাদেশের মূল চেতনাকে ধূলিসাৎ করার জন্য মব সন্ত্রাসের সঙ্গে নিজেদের জড়িয়েছে এবং জাতির জন্য অপমানজনক ঘটনা ঘটিয়ে চলেছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ‘সময় বহিয়া যায়’। দুষ্ট দানবদের হাত থেকে জাতিকে মুক্ত করা আজ অত্যন্ত জরুরি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অর্থনৈতিক সংকট গভীর হওয়ার আশঙ্কা

১০ মিনিট আগে
অর্থনৈতিক সংকট গভীর হওয়ার আশঙ্কা

ডিএনসিসি কাপ উদ্বোধনে মন্ত্রীরা

১ ঘন্টা আগে
ডিএনসিসি কাপ উদ্বোধনে মন্ত্রীরা

রাজধানীতে প্লাস্টিক গুদামের আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ২ কর্মী আহত

১ ঘন্টা আগে
রাজধানীতে প্লাস্টিক গুদামের আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ২ কর্মী আহত

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬.২৭ লাখ কোটি টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ

২ ঘন্টা আগে
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬.২৭ লাখ কোটি টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ

তরুণদের ক্রীড়ামুখী করতে ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘ডিএনসিসি কাপ ফুটবল’

২ ঘন্টা আগে
তরুণদের ক্রীড়ামুখী করতে ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘ডিএনসিসি কাপ ফুটবল’

চুয়াডাঙ্গায় তরুণ পরিবেশবান্ধব উদ্যোক্তাদের আইডিয়া প্রদর্শন ও অনুদান প্রদান

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় তরুণ পরিবেশবান্ধব উদ্যোক্তাদের আইডিয়া প্রদর্শন ও অনুদান প্রদান

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ডিসি ইকো পার্কে ৩ নতুন আকর্ষণীয় স্থাপনার উদ্বোধন

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ডিসি ইকো পার্কে ৩ নতুন আকর্ষণীয় স্থাপনার উদ্বোধন

৭ মাসে ১০ লাখ টাকা ক্ষতির অভিযোগ দুই চাষির

৬ ঘন্টা আগে
৭ মাসে ১০ লাখ টাকা ক্ষতির অভিযোগ দুই চাষির

আলমডাঙ্গায় কিশোরী প্রেমিকার পিতার দায়ের করা মামলায় কিশোর প্রেমিক আব্দুল আলীম সরকারি মেহমানখানায়

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কিশোরী প্রেমিকার পিতার দায়ের করা মামলায় কিশোর প্রেমিক আব্দুল আলীম সরকারি মেহমানখানায়

আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে কুষ্টিয়া মিরপুরের ভ্যানচালকের মৃত্যু

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে কুষ্টিয়া মিরপুরের ভ্যানচালকের মৃত্যু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।