লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ ফেব্রুয়ারি, ২০২২ | ১২:০০ রাত ৪১ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
শৈলকুপায় ৬ বিঘা জমির গাছ কেটে নিল আ’লীগ নেতা!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জের ধরে শেখপাড়ার কুখ্যাত মাদক স¤্রাট বকুল জোয়ারদার ৬ বিঘা জমির গাছ ও ধরন্ত কলাগাছ কেটে দিয়েছে। গত সোমবার থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত উপজেলার শেখপাড়া গ্রামে এই তান্ডব চালানো হয়। পুলিশের খাতায় মোস্ট ওয়ান্ডেট বকুল শেখপাড়া বাজারের তক্কেল জোয়ারদারের ছেলে। সে নিজেকে ইউনিয়ন আওয়ামলীগের যুগ্মসাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

বংশ পরস্পরায় ৯৬ বছর ধরে দখলে থাকা জমির মালিকরা জানান, শেখপাড়া গ্রামের মৃত আকবর আলী মোল্লার পৈত্রিক সূত্রে পাওয়া জমি ফরহাদ মোল্লা, শহিদুল ইসলাম ও সেলিম মোল্লাসহ অন্যান্য ওয়ারিশগণ ১৯২৬ সাল থেকে ভোগদখল করে আসছিল। হঠাৎ করেই ৩১ জানুয়ারী থেকে একই গ্রামের মাদ্রক স¤্রাট বকুল জোয়ারদার জমি নিজেদের দাবী করে লোকজন নিয়ে জোরপুর্বক গাছ কাটা শুরু করে। ২ দিনে ৬ বিঘা জমির ছোট বড় ২’শ ২৫টি মেহগনি, শিশু, ইপিলইপিল গাছ ও ১ হাজার ধরন্ত কলাগাছ কেটে দেয়। তারপর তারা কাটা গাছ নিয়ে যায়। এতে প্রতিপক্ষের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে গাছ কাটা বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জমির প্রকৃত মালিক শহিদুল ইসলাম বলেন, আমাদের বড় বড় গাছ জোরপুর্বক বকুল জোয়ার্দ্দার কেটে নিয়ে যাচ্ছে। আমরা বাঁধা দিলে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আমাদের মারধর করতে আসছে। ফরহাদ মোল্লা বলেন, আমার ১ হাজার কলাগাছ কেটে নিয়ে গেছে বকুল জোয়ারদার। জমির কাগজপত্র থাকার পরও আমার কোন সুবিচার পাচ্ছি না। এ ব্যাপারে অভিযুক্ত বকুল জোয়ারদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ব্যস্ত আছি পরে কথা বলব। এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসীন হোসেন বলেন, আমি অভিযোগ পেয়ে গাছ কাটা বন্ধ করে দিয়েছি। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৫৪ মিনিট আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৮ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৯ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৯ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।