লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ ডিসেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
শৈলকুপায় বিদ্রোহী প্রার্থীর হামলায় মটরসাইকেল ফেলে পালালো নৌকার সমর্থকরা



জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলাগাড়ি বাজারে মঙ্গলবার সন্ধ্যার দিকে নৌকা প্রার্থীর শোডাউনে হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৭/৮ জন আহত ও নৌকা প্রার্থীর সমর্থকের তিনটি মটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আওয়ামীলীগের দুই গ্রæপের ধাওয়া পাল্টা ধাওয়ায় কাতলাগাড়ি বাজার রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা গেছে, শৈলকুপার সারুটিয়া ইউনিয়নে নৌকা প্রার্থী মাহমুদুল ইসলাম মামুন তার পিতার কবর জিয়ারত করে বাখরবা গ্রাম থেকে শৈলকুপায় আসছিলেন। পথিমধ্যে কাতলাগাড়ি বাজারে নৌকার বিদ্রোহী প্রার্থী জুলফিকার কয়সার টিপুর নির্বাচনী অফিসের সামনে তারা শ্লোগান ও উস্কানীমুলক শ্লোগান দিতে থাকে। এ সময় বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী অফিস থেকে তার সমর্থকরা প্রতিউত্তর দেওয়ার চেষ্টা করে।

উভয় পক্ষের মধ্যে শ্লোগান পাল্টা শ্লোগানের এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় ভাটবাড়িয়ার আজিবর মেম্বর, আব্দুল আলীম, গোসাইডাঙ্গা গ্রামের বিপ্লব, ফারুক, আইজাল, আব্দুল, ফল্টুসহ বেশ কয়েকজন আহত হয়েছে। সারুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকার প্রার্থী মাহমুদুল হাসান মামুন জানান, তারা নৌকার মনোনয়ন ফরম আনতে দলীয় মাতব্বর ও নেতা কর্মীদের সাথে নিয়ে মোটরসাইকেলযোগে ঝিনাইদহে এমপি আব্দুল হাইয়ের কাছে যান। মনোনয়ন ফরম নিয়ে ঝিনাইদহ থেকে বিকেলে নিজ ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে পৌছায়। এসময় প্রতিপক্ষ জুলফিকার কাইসার টিপুর ক্যাডার বাহিনী তাদের উপর অতর্কিত হামলা চালায়।

হামলার শিকার হয়ে তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যান। এসময় প্রতিপক্ষরা বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে ও তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। হামলায় তার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন দাবী করেন। নৌকার মনোনয়ন ফরম ছিনিয়ে নিতে ও এলাকায় আতংক সৃষ্টি করতে এ হামলা করা হয় বলে মামুন অভিযোগ করেন।

বিষয়টি নিয়ে নৌকার বিদ্রোহী প্রার্থী জুলফিকার কাইসার টিপু অভিযোগ অস্বীকার করে বলেন, মামুনের সমর্থকদের মধ্যে দ্বন্দের কারণে এই সংঘর্ষ হয়েছে। এ ঘটনার সঙ্গে তার কোন সমর্থক জড়িত নয়। শৈলকুপার থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাতলাগাড়ী বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কেউ মামলা করেননি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৬ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৭ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৭ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।