লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ জানুয়ারী, ২০২২ | ১২:০০ রাত ৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
মেহেদীর রং শুকাতে না শুকাতেই স্বামীর তালাকে বিপর্যস্ত দিনমজুরের অনার্স পড়ুয়া মেয়ে সাবিনা!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- সাবিনা খাতুনের ইচ্ছা ছিল পড়ালেখা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। কিন্তু প্রতারণামুলক বিয়ে তার সেই স্বপ্ন ভেঙ্গে গেছে। মেহেদীর রং শুকাতে না শুকাতেই স্বামীর তালাক তার জীবনে বিপর্যয় ডেকে এনেছে। সাবিনা ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের পাইকপাড়া গ্রামের দিনমজুর নূর মোহাম্মদের মেয়ে। জানা গেছে, ঝিনাইদহ কলেজের অনার্স ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সাবিনা পিতার অভাব অনটনের সংসারে পড়ালেখা নিয়েই ব্যস্ত দিন পার করছিল। কিন্তু ঘটকের মাধ্যমে ভালো বিয়ের প্রস্তাব পাওয়ায় দিনমজুর পিতা সাবিনাকে কোটচাঁদপুর উপজেলার ইকড়া গ্রামের শামসুর রহমানের ছেলে আব্বাস উদ্দিনের সঙ্গে বিয়ে দেন।

বিয়ের আগে আব্বাস উদ্দীন সরকারী চাকরী ও মোটা অংকের বেতন পান বলে মেয়ের পরিবারকে জানিয়েছিলেন। আব্বাস উদ্দিন আনসার ট্রেনিংয়ের মাধ্যমে একটি বেসরকারি ব্যাংকে সিকিউরিটি গার্ডের চাকরি করেন মাত্র ৮ হাজার টাকা বেতনে। তাতেও মেয়ের কোন আপত্তি ছিল না। কিন্তু বিয়ের ১৪দিন পর স্বামীর চাকরী স্থায়ী করণের জন্য দিনমজুর শ্বশুরের কাছে দুই লাখ টাকা যৌতুক চায় আব্বাস। মেয়ের সুখের কথা চিন্তা করে এনজিও থেকে ঋন করে জামাইয়ের হাতে টাকা তুলে দেন শ্বশুর নুর মোহাম্মাদ। এতেও শান্ত হয়নি আব্বাসের পরিবার। শ্বশুর বাড়িতে কারণে অকারণে সাবিনাকে নির্যাতন শুরু করা হয়। বিয়ের পর স্বামী আব্বাস উদ্দিন কর্মক্ষেত্রে চলে গেলে শাশড়ি বাড়ির বাথরুমে তালা মেরে নতুন পুত্রবধূকে প্রাকৃতিক কাজ কর্ম করতে বাধা দেয়। বন্ধ হয়ে যায় সাবিনার লেখাপড়া।

দিন যতই যায় ততই সাবিনার উপর নির্যাতন বেড়ে যায়। শ্বাশুড়ি ও ভাসুরের স্ত্রীর শারীরিক নির্যাতনে বাধ্য হয়ে দিনমজুর পিতার বাড়িতে ফিরে আসতে বাধ্য হয়। বিয়ের আগে উভয় পক্ষের চুক্তিতে দেড় লাখ টাকার কাবিন করার সিদ্ধান্ত হলেও কাবিননামায় মাত্র ২৫ হাজার টাকা করা হয়। বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার শিকার সাবিনা অসহায় হয়ে পড়ে। এক পর্যায়ে তালাক হয় সাবিনার। তালাকের পর ঝিনাইদহ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন, যার মামলা নং এনটিসিঝি ২৪৪/২০২১।

মামলাটি কোটচাঁদপুর থানার এসআই আব্দুল মান্নান তদন্ত করে সাবিনার অভিযোগের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেন। পুলিশী তদন্তে সাবিনা আরো ভেঙ্গে পড়েন। তিনি এই প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি পিটিশন দেন। সাবিনা গনমাধ্যম কর্মীদের জানান, মাত্র ১৪ দিনের মাথায় তার হাতের মেহেদী মুছে ফেলা হলো। প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে বিয়ে করা হলো। আমার পড়ালেখা, কলেজ সব বন্ধ করা হলো, এখন আমি কার কাছে বিচার চাইবো ?

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১০ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১০ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১০ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।