লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ জানুয়ারী, ২০২২ | ১২:০০ রাত ৩৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহ কৃষি ব্যাংকে জমির ভুয়া কাগজে ঋণ প্রদাণ, ঘুষ খেয়ে করা হচ্ছে হালনাগাদও!



স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- মাঠে জমি নেই অথচ ঝিনাইদহ কৃষি ব্যাংক থেকে জমির ভুয়া কাগজ বানিয়ে ঋন উত্তোলন করা হচ্ছে। সেই ঋন আবার হালনাগাদ করে ব্যাংক থেকে বেশি ঋন প্রদান করা হচ্ছে। অন্যদিকে প্রকৃত কৃষকরা ঋন নিতে গেলে পাচ্ছেন না। তাদের হয়রানী করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষকরা অভিযোগে করেছেন, দালাল সিন্ডিকেটের তদবির ছাড়া ঋণ হয় না ঝিনাইদহ শাখার কৃষি ব্যাংকে।

প্রতি লাখে দালাল ও ব্যাংকের আইও ১০ থেকে ১৫ হাজার টাকা নিয়ে থাকেন। ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ও গান্না ইউনিয়নে দায়িত্ব পালন করেন এহিয়া নামে এক ব্যাংক কর্মকর্তা। মাঠে এক শতক জমি না থাকলেও দালালের মাধ্যমে গান্না এলাকায় অন্তত ১০ জনকে ঋণ দিয়েছেন। কারও আবার হালনাগাদ করে ঋণের অংক বাড়িয়েছেন। কিন্তু বেতাই গ্রামের মৃত কাঠি মালিথার ছেলে নুরুল ইসলামের মাঠে ১৫ বিঘা কৃষি জমি থাকলেও তার ঋণের অংক বাড়েনি। উল্টো তার কাছ থেকে টাকা নিয়ে রিকভার করা হয়েছে।

জানাগেছে, এহিয়া তার নিয়োজিত দালালের মাধ্যমে ঋণ আদায় ও প্রদান করার ব্যবসা শুরু করেছেন। আগে কৃষি ব্যাংক থেকে ঋণ নেওয়া আছে এমন কারও জরুরী প্রয়োজন হলে টাকা ধার দেওয়া হয় কমিশনের মাধ্যমে। এদিকে জমি না থাকলেও জমির ভুয়া দলিল, পড়চা, দাখিলা বানিয়ে ঋণ বিতরণ করা হচ্ছে তদন্ত ছাড়াই। গান্না ইউনিয়নের চান্দেরপোল গ্রামের হারেজ আলীর ছেলে রফিকুল ইসলামের ভিটা বাড়ি ও কবরস্থানের নামে মোট ৮৬ শতক জমি রয়েছে চান্দেরপোল মৌজায়। পোড়া বেতাই গ্রামের আইনুদ্দীনের ছেলে তারেকের নিজ নামে কোন জমি নেই।

তার পিতা আইনুদ্দিনের নামে ৪০ শতক জমি রয়েছে পোড়াবেতাই মৌজায়। কিন্তু এই দুজনের এক শতক জমিও চাষ হয় না। অথচ তাদের দুই জন কৃষি ব্যাংক থেকে আড়াই ও দুই লাখ করে ঋণ পেয়েছেন। অথচ তারেকরা ৪ ভাই হওয়ায় ৪০ শতক জমির মাত্র ১০ শতক জমির ওয়ারেশ তিনি। এই বিষয়ে ব্যাংকের আইও এহিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, তারা জমির কাগজ জমা দিয়েই ঋণ নিয়েছে।

এখানে সরজমিনে তদন্ত করার কি আছে ? আপনি ম্যানেজারের সাথে কথা বলেন। অভিযোগ উঠেছে গান্না ইউনিয়নের বেতাই গ্রামের একজন দালাল আছে। তার মাধ্যমে গান্না এলাকায় প্রায় ১৫ জনকে ঋণ বিতরণ করা হয়েছে, যাদের মাঠে চাষ নেই।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১০ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১০ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১০ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।