লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ ডিসেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
জমি নিয়ে বিরোধ; কোটচাঁদপুরে যুবককে জবাই করে হত্যা!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের কোটচাঁদপুরে কপোতাক্ষ নদী ধার থেকে রিয়াদ খান (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে কোটচাঁপুর উজেলার কপোতাক্ষ নদীর ধারে ঝিনু মিয়ার বাগান বাড়ীর পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। রিয়াদ খান কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের সলেমান আমীন খানের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে কপোতাক্ষ নদীর ধারে ঝিনু মিয়ার বাগান বাড়ীর পাশে রিয়াদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। কোটচাঁদপুর থানার অফিসার ইনর্চাজ মঈন উদ্দীন জানান, রিয়াদ খান কোটচাঁদপুরে একটি রাইচ মিলের শ্রমিকের কাজ করতো। মঙ্গলবার রাতে রাইচ মিলের কাজ শেষে বাড়ী ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে কপোতাক্ষ নদীর ধারে ঝিনু মিয়ার বাগান বাড়ীর পাশে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়।

পরে দুপুরে খবর নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা কান্ডের সাথে জড়িতদেরকে গ্রেফতার অভিাযান রয়েছে। এদিকে সলেমান আমিন অভিযোগ করে বলেন- একটি জমি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিলো এলাকার শাহাদৎ খানের ছেলেদের সাথে। তারাই আমার ছেলেকে খুন করেছে। শাহাদৎ খানের ছেলেদের সাথে জমি নিয়ে বেশ কয়েক বার গোলযোগ হয়। তারা আমার ছেলেকে মেরে ফেলবে এটা আমি আগে থেকেই আঁচ করেছিলাম।

সে কারণে রিয়াদকে সন্ধ্যার পর বাইরে থাকতে নিষেধও করেছিলাম। ঘটনার রাত ৭টার দিকে রিয়াদ পার্শ্ববর্তী সাইন বোর্ড মোড়ে অবস্থিত আমার রাইচ মিল থেকে বেরিয়ে যায়। সে বাড়ীতে না আসায় রাত ৮টার দিকে তিনি রিয়াদকে ফোন করেন। সে সময় রিয়াদ বলে অল্প সময়ের মধ্যে সে বাড়িতে ফিরবে। তার ঘণ্টা খানেক পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। সকালে (বুধবার) এলাকার লোকজন কপোতাক্ষ নদের পাশেই হাঁটু পানিতে জবাই করা ও মাথা কোপানো অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহায়মেনুল ইসলাম, ওসি মইনুদ্দীন, ওসি (তদন্ত) ইমরান আলম ফোর্স নিয়ে ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করেন। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মহায়মেনুল ইসলাম বলেন, এ হত্যাকারীদের সনাক্তকরা খুব একটা কঠিন হবেনা। আমরা আলামত সংগ্রহ করেছি। দ্রæতই আসামীদের গ্রেফতার করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১২ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৩ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৩ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।