লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ ডিসেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৩৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
কোটচাঁদপুর ক্লিনিকে ভুল চিকিৎসায় নবজাতক মৃত্যুর ঘটনার মাস পার, ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের কোটচাঁদপুরে সামস্উদ্দীন মেমোরিয়াল প্রাইভেট হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় আজও কোন প্রকার ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে ১০ শয্যা অনুমোদনে স্বাস্থ্যসেবা দিচ্ছেন ৩০ শয্যায়। এছাড়াও রয়েছে ১৫টি কেবিন। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন এলাকার সূধী ও সচেতন মহল। জানা গেছে, গেল ১৫ ডিসেম্বর রাতে ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলা ও অব্যস্থাপনার শিকার হয়ে হার্নিয়ার অপারেশন করা আব্দুল মান্নান (৫০) নামে এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটে। ওই রাতেই সামস্উদ্দীন মেমোরিয়াল প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষ রাতের আধারেই মৃতদেহটি বাড়িতে রেখে আসেন।

এ ঘটনা নিয়ে পরের দিন বেশ কয়েকটি আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এছাড়া অন-লাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠে। এরপরও সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নেওয়ায় বহাল তবিয়তে ক্লিনিক ব্যবসা করে যাচ্ছেন সামস্উদ্দীন মেমোরিয়াল প্রাইভেট হাসপাতালের মালিক ডাঃ ছহি উদ্দিন। ক্লিনিকের শয্যা সংখ্যা নিয়ে ডাঃ ছহি বলেন, ১০ শয্যার অনুমোদন আছে, ব্যবহার করা হয় ১৮/২০ শয্যা। এসময় তিনি অস্বীকার করেন প্রতিষ্ঠানে থাকা কেবিনের কথা। তবে খোঁজ নিয়ে জানা গেছে ১০ শয্যার অনুমোদন থাকলেও স্বাস্থ্য সেবায় দিতে ব্যবহার করেন ৩০ শয্যা। এছাড়াও ওই প্রতিষ্ঠানে রয়েছে ১৫টি কেবিন।

যা, রোগীর স্বাস্থ্য সেবায় ব্যবহৃত হয়। কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ জানান, বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি। এব্যাপারে ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম বলেন, আমি খুলনায় একটি মিটিংয়ে আছি, পরে কথা বলেন। উল্লেখ্য গত ১৯ নভেম্বর সামস্উদ্দীন মেমোরিয়াল প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক কমপ্লেক্সে কর্তৃপক্ষের অবহেলায় প্রসূতি মায়ের গর্ভেই আরোও এক নবজাতকের মৃত্যু হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১২ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৩ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৩ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।