লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ ফেব্রুয়ারি, ২০২২ | ১২:০০ রাত ৪২ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
কালীগঞ্জে পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসির মধ্যে সংঘর্ষে মহিলাসহ আহত ১১


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার বড় ঘি-ঘাটি গ্রামে পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসির মধ্যে সংঘর্ষে মহিলাসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কালিগঞ্জ থানার ওসি মতলেবুর রহমান জানান, শনিবার সকালে বড় ঘি-ঘাটি সরকারী জমি হুদোর পুকুর থেকে মাটি কেটে বিক্রি করছিল ইদ্রিস আলী।

এ সময় পুকুরের পাড়ের জমির মালিক সোহরাব ও তার লোকজন বাধা দিলে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে মারামারিতে লিপ্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। উল্লেখ্য ১৯৮৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ১ একর ৯৯ শতক জমি মুক্তিযোদ্ধা গোলাম রসুলের নামে সরকার বরাদ্দ দেয়। মুক্তিযোদ্ধা গোলাম রসুলের ছেলে কামাল হোসেনের দাবী লাউতলা কলেজের নামে ভুয়া কাগজপাতি তৈরী করে পুকুরের মাছসহ পুকুরটি দখল করে নেওয়া হয়। সেই থেকে কলেজ কর্তৃপক্ষ ইদ্্িরস আলীর কছে পুকুরটি লিজ দেয়। পুকুরের জমি সরকারী হলেও পাড়টি ব্যক্তি মালিকানায় বলে গ্রামবাসি জানায়।

এ নিয়ে পুকুরের পাড়ে বসবাসকারী লোকজনের সাথে বিরোধ সৃষ্টি হয়। এ বিষয়ে লাওতলা কলেজের সভাপতি গোলাম নবী জানান, হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে ২০০৮ সালে লাওতলা কলেজ পুকুরটি দখল করে। ত্রিলোচানপুর ভুমি অফিসের কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, গত সাতদিন আগে ইদ্রিস আলী নামের এক ব্যক্তি ভ্যাকু দিয়ে হুদো সরকারী পুকুরে মাটি কাটছে খবর শুনে ঘটনা স্থলে গিয়ে মাটি কাটা বন্দ করে দিয়ে আসি। এরপর কি হয়েছে আমি জানতে পারিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

২১ মিনিট আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২৪ মিনিট আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৭ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৮ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৮ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।