লগইন
আলমডাঙ্গা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ জানুয়ারী, ২০২৫ | ০৬:০০ বিকাল ২১৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে বর্ণাঢ্য বিশাল র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি হাজী মোড় থেকে শুর” করে শহরের প্রধান প্রধা সড়ক প্রদক্ষিণ শেষে শহিদুল কাওনাইন টিলু ওস্তাদের চাতালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক সামিউল হাসান সানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু। এসময় তিনি বলেন-আজকে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বলতে চাই, আমাদের ওয়াদাবদ্ধ হতে হবে, আলমডাঙ্গাবাসী অত্যাচারিত হচ্ছে। বিএনপি নামধারী কিছু বদমায়েস চাঁদাবাজী অপহরণ করছে।

ছাত্রদলের ছেলেরা তা প্রতিহত করবে। এরপর থেকে যদি কেউ বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজী করে তাহলে তাদের ধরে থানায় সোপর্দ করা হবে। এটা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশ। নেতৃবৃন্দের নির্দেশ। বিএনপি, ছাত্রদল, যুবদলের নাম ভাঙ্গিয়ে কেউ যদি চাঁদাবাজী করে তাহলে আমাদের জানাবেন। ছাত্রদলের তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আওয়ামীলীগ যেভাবে চাঁদাবাজী করেছে বিএনপি কোন চাঁদাবাজী, লুটপাটের সাথে জড়িতদের প্রশয় দেবে না। তিনি বলেন,আগামী নির্বাচনে শামসুজ্জামান দুদু ভাই এই আসনে বিএনপির নমিনেশন পাবে। এটা নিশ্চিত।


প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কায়সুল কাউনাইন রুবেল, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শফিকুল আজম ডালিম, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক তৌফিক খান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক রানা, পৌর সেচ্ছাসেবক সিনিয়র যুগ্ন-আহবায়ক মিঠু বিশ্বাস, পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক ফারুক. যুবদলের সুষম।

উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক রহিদুজ্জামান রহিতের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক লিটন, পৌর ছাত্রদলের যুগ্ন-আহবায়ক লিখন, পৌর যুগ্ন-আহবায়ক রাজিব, পৌর যুগ্ন-আহবায়ক র”বেল, পৌর যুগ্ন-আহবায়ক সাইদ, কলেজ ছাত্রদলের যুগ্ন-আহবায়ক সুমন, নাজিব, উপজেলা ছাত্রদলের নেতা শামীম রেজা সাগর, পৌর ছাত্রদলের রাশেদ, পৌর ছাত্রদলের জাহিদ, উপজেলা ছাত্রদলের সবুজ, চপল, উপজেলা ছাত্রদলের মেহেদী আমিন জাহিদ, পৌর ছাত্রদলের নেতা অনিক, ছাত্রদলের নেতা ইউসুফ, সাইফ, শাওন, হিমেল এছাড়া আরও উপস্থিত ছিলেন রাশেদ, রাসেল, রাজু, আরিফুল, অনিক, বাবলু, জুয়েল, রাজন মিয়া, সিজান, চয়ন, সোহাগ সহ আরও সহ¯্রাধিক ছাত্রদলের নেতাকর্মী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সমাধান কোথায়?

১৬ মিনিট আগে
সমাধান কোথায়?

যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

১ ঘন্টা আগে
যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

১ ঘন্টা আগে
জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

২ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

৫ ঘন্টা আগে
অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

৫ ঘন্টা আগে
চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

৭ ঘন্টা আগে
বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

৭ ঘন্টা আগে
গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

অর্থনৈতিক সংকট গভীর হওয়ার আশঙ্কা

১১ ঘন্টা আগে
অর্থনৈতিক সংকট গভীর হওয়ার আশঙ্কা

ডিএনসিসি কাপ উদ্বোধনে মন্ত্রীরা

১২ ঘন্টা আগে
ডিএনসিসি কাপ উদ্বোধনে মন্ত্রীরা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।