লগইন
আলমডাঙ্গায়র জগন্নাথপুর গ্রামে দুস্কৃতিকারীদের দেওয়া আগুনে দোকান পুড়ে ভস্মীভূত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ ডিসেম্বর, ২০২৪ | ০৬:০০ বিকাল ১৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায়র জগন্নাথপুর গ্রামে দুস্কৃতিকারীদের দেওয়া আগুনে দোকান পুড়ে ভস্মীভূত

আলমডাঙ্গা উপজেলা রেল জগন্নাথপুর গ্রামে দুস্কৃতিকারীদের দেওয়া আগুনে একটি চা ও মুদি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন দোকান মালিক। ৭ ডিসেম্বর শনিবার দিনগত ভোররাতে (প্রায় ৪টার দিকে) অজ্ঞাতনামা ব্যক্তিরা ধানের বিচালি ব্যবহার করে দোকানে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ভস্মিভূত দোকানটির মালিক ওই গ্রামের দিনমুজুর আজগর আলী। যিনি দীর্ঘদিন ধরে চা ও মুদি ব্যবসা করে আসছেন। সম্পতি তিনি মালয়েশিয়া গেছেন এবং তার অবর্তমানে ছেলে সাব্বির আহমেদ দোকানটি পরিচালনা করছিলেন।

কয়েকদিন ধরে অসুস্থ থাকার কারণে সাব্বির দোকানটি বন্ধ রেখেছিলেন। তবে শনিবার দিনগত ভোরে আগুন লাগার পর স্থানীয় প্রতিবেশী ঈমান আলী প্রকৃতির ডাকে বাইরে বেরিয়ে আগুনের বিষয়টি প্রথম দেখতে পান। তিনি দ্রæত পাশের দোকানদার মনোহার আলীকে তার বাড়ি থেকে ডাকেন এবং দোকান মালিক সাব্বিরের পরিবারকে খবর দেন। আগুন দ্রæত ছড়িয়ে পড়ে এবং পুরো দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতায় পাশের পল্লী বিদ্যুতের খুঁটির ওপর থাকা ইন্টারনেট এবং ডিস লাইনের ক্যাবলসহ কাঠেও আগুন ধরে যায়। বিদ্যুৎ অফিসে খবর দেওয়া হলে তারা দ্রæত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় দোকানের ভেতরে থাকা মালামাল থেকে তখনও ধোঁয়া বের হচ্ছিল। বিদ্যুৎ কর্মীরা এসে খুঁটির আগুন নিভিয়ে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করেন।

গ্রামের ইলেকট্রিশিয়ান দিরাজ জানান, ভোর ৪টার দিকে আলামিন, হিল্লালসহ বেশ কয়েকজন আমার বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। পরে আমার ছেলে আমাকে এসে জানায় সাব্বিরের দোকানে আগুন ধরেছে। বিদ্যুৎ অফিসে কল দিলে দ্রæত লাইন বন্ধ করে দেয়।

প্রবিবেশি যুবক আলামিন জানান: রাতে আমি উঠে ধান সিদ্ধ করছিলাম। রাত ৪টার দিকে আগুনের বিষয়টি জানতে পারি। তিনি ও হিল্লালসহ বেশ কয়েকজ দিরাজের বাড়ি গিয়ে তাকে ডেকে বিদ্যুৎ লাইন বন্ধ করার জন্য ফোন করতে বলি।

দোকান মালিক সাব্বিরের মা সকিনা জানান, সাব্বিরের বাবা সম্প্রতি মালয়েশিয়া গেছে। সেখানে গিয়ে এখনো তেমন সুবিধা করতে পারেনি। সে যাওয়ার আগে দোকানটি সে পরিচালনা করতো। বর্তমানে আমার ছেলে সাব্বির দোকানটি পরিচালনা করে। পূর্ব শত্রæতার জের ধরে ধরে দোকানটিতে পরিকল্পিতভাবে বিচালি দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তিনি আরও জানান, এই দোকানের উপরে বর্তমানে তাদের সংসার নির্ভর করে।

প্রতিবেশীরা আশঙ্কা করছেন, এটি পরিকল্পিত অগ্নিসংযোগ হতে পারে। তবে কারা এবং কী কারণে এ কাজ করেছে তা নিয়ে সন্দেহ রয়েছে। দোকানের ভেতরে থাকা দুটি গ্যাস সিলিন্ডারে গ্যাস না থাকায় বিস্ফোরণ হয়নি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনে আশপাশে থাকা বাড়ি ঘরেও ক্ষয়ক্ষতি হতো। স্থানীয় প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্তের অনুরোধ জানিয়েছেন তারা।

এ ঘটনার পর দোকান মালিকের পরিবার এবং স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সমাধান কোথায়?

২৩ মিনিট আগে
সমাধান কোথায়?

যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

১ ঘন্টা আগে
যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

১ ঘন্টা আগে
জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

২ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

৫ ঘন্টা আগে
অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

৫ ঘন্টা আগে
চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

৭ ঘন্টা আগে
বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

৭ ঘন্টা আগে
গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

অর্থনৈতিক সংকট গভীর হওয়ার আশঙ্কা

১১ ঘন্টা আগে
অর্থনৈতিক সংকট গভীর হওয়ার আশঙ্কা

ডিএনসিসি কাপ উদ্বোধনে মন্ত্রীরা

১২ ঘন্টা আগে
ডিএনসিসি কাপ উদ্বোধনে মন্ত্রীরা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।