লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৩৪ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
অসুস্থ ছেলেকে মালয়েশিয়া থেকে দেশে ফিরিয়ে আনতে ঝিনাইদহের এক পিতার আকুতি


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালীর কেশবপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে মোদাচ্ছের হোসেন পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে ২০১৮ সালের ২৯ আগস্ট মালেশিয়া পাড়ি জমান। সেখানে একটি চায়না মালিকানাধিন একটি রাবার কারখানায় কাজ করে আসছেন। যার ইমপ্লয়ারর আইডি-৪৩০৩ । কিন্তু দীর্ঘ দেড় বছর যাবৎ শারীরিক অবস্থা বেশি একটা ভালো না।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে জানান, তিনি দীর্ঘ দেড় বছর অসুস্থ অবস্থায় কাজ করছি। কোম্পানির মালিককে বলেও ছুটি মিলছে না। ছুটি চাইলেই মাসের পর মাস ঘুরাচ্ছেন। এভাবেই কেটে গেছে দেড় বছর।


প্রবাসী মোদাচ্ছের হোসেন বলেন, বিদেশের মাটিতে চিকিৎসাসেবা নিতে এই দেড় বছরে আমার প্রায় ২ লক্ষ টাকা খরচ হয়ে ছে। তারপরও আমি পাইনি কোন সুচিকিৎসা। আমার হার্টের সমস্যা, পেট ফুলে থাকে, খেতে পারিনা, বুকে ব্যথার জন্য ঠিকমতো কাজ করতে পারিনা। সব সময় বুকের ভেতর জ্বালা-যন্ত্রণা করে। তাই আমি কাজ বাদ দিয়ে এখন দেশে আসতে চাই। দেশে পিতা-মাতা,স্ত্রী, কন্যা, সন্তানদের নিয়ে বাকি জীবন যাপন করতে চাই।

মোদাচ্ছেরের পিতা মহিউদ্দীন বলেন, আমার ছেলেকে সুস্থ অবস্থায় সরকারের সহযোগিতায় নিরাপদে দেশে ফিরে আসার জন্যে আমার যা করা দরকার আমি তাই করবো। কিন্তু আমার ছেলেকে দ্রæত সময়ের মধ্যে দেশে এনে সুচিকিৎসা করাতে চাই। আমি পিতা হিসেবে আমার সন্তানের অসুস্থ অবস্থায় বিদেশে কাজ করবে এটা জে কি কষ্টের তা সকলকে বলে বুঝানো সম্ভব না।

মোদাচ্ছেরের স্ত্রী নার্গিস বেগম জানান, আমার স্বামী দেড় বছর ধরে মালয়েশিয়ায় অসুস্থ অবস্থায় কাজ করছে ওখানে ডাক্তার দেখিয়েছে কিন্তু কোন লাভ হয়নি বরং শারীরিক অবস্থার অবনতি হলে ঝিনাইদহ আল-মদিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ডা.বিশ্বনাথ সরকার এর সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলে। ডাক্তারের মাধ্যমে ঔষধ লিখে সেই ওষুধ কিনে কুরিয়ার করে মালয়েশিয়ায় পাঠিয়ে ছি।

তারপরও সেই ওষুধ খেয়ে তেমন কোনো শরীরের পরিবর্তন হয়নি। তবে এখানকার চিকিৎসক বলেছে দ্রæত দেশে এসে চিকিৎসাসেবা নিতে। তা না হলে শরীরের বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমি সরকারের উপর মহলের কাছে জোর দাবি জানায়, আমার স্বামীকে দেশে আসার সকল ব্যবস্থা করে দেয় যেনো। আমি মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনারের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি তাকে যেন মালয়েশিয়া থেকে দ্রæত ফিরিয়ে আনার সকল ব্যবস্থা করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৮ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৯ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৯ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।