লগইন
ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড়, বিস্ফোরণে ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬ | ০২:০০ রাত ১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আন্তর্জাতিক
ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড়, বিস্ফোরণে ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

ভারতে রসগোল্লা মনে করে একটি দেশীয় বোমায় কামড় দেওয়ার পর বিস্ফোরণে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দেশটির মধ্যপ্রদেশ রাজ্যের দিন্দোরি জেলার কোতোয়ালি থানা এলাকার পাদারিয়া গ্রামে গত মঙ্গলবার গভীর রাতে।

নিহত ব্যক্তির নাম রাজেন্দ্র বারোতিয়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজেন্দ্র নিজের বাড়িতে বসে থাকা অবস্থায় অভিযুক্ত রাম ভগত বারোতিয়া সেখানে উপস্থিত হন। কথা বলার একপর্যায়ে রাম ভগত সেটিকে রসগোল্লা বলে রাজেন্দ্রর হাতে একটি দেশীয় বোমা তুলে দেন। অন্ধকারে বুঝতে না পেরে রাজেন্দ্র জিনিসটি মুখে পুরে কামড় দিলে মুহূর্তেই বিকট বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের স্ত্রী সুশীলা বাই জানান, বস্তুটি মূলত বন্যপ্রাণী মারার কাজে ব্যবহৃত হতো। বিস্ফোরণের বিকট শব্দ শুনে পরিবারের সদস্যরা প্রতিবেশীদের ডাকেন এবং অটোরিকশায় করে রাজেন্দ্রকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্গা প্রসাদ নাগপুরে জানান, রাম ভগতসহ আরও একজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। পুলিশ কর্মকর্তা বলেন, ‘ঘটনার সময় অন্ধকার থাকায় রাজেন্দ্রর পক্ষে বোঝা সম্ভব হয়নি যে তাঁর হাতে বোমা নাকি মিষ্টি দেওয়া হচ্ছিল। বোমায় কামড় দেওয়ার সাথে সাথেই তা বিস্ফোরিত হয়।’

জিজ্ঞাসাবাদে আটক রাম ভগত দাবি করেছেন, এক কিশোর বা তরুণ তাঁকে এই বোমাটি দিয়েছিল। ওই তরুণকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ব্যক্তিগত শত্রুতা বা পূর্ববিরোধের জের ধরে এই ঘটনা ঘটানো হয়েছে কি না, তাসহ বিভিন্ন দিক বিবেচনায় রেখে পুলিশ মামলাটির পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড়, বিস্ফোরণে ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

৩ ঘন্টা আগে
ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড়, বিস্ফোরণে ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

মহাখালী থেকে নিখোঁজ বিমাকর্মী হীরা লাল, তিন দিনেও মেলেনি সন্ধান

৩ ঘন্টা আগে
মহাখালী থেকে নিখোঁজ বিমাকর্মী হীরা লাল, তিন দিনেও মেলেনি সন্ধান

সোনারগাঁও ইউনিভার্সিটিকে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপের ট্রফি জিতল ইউল্যাব

৪ ঘন্টা আগে
সোনারগাঁও ইউনিভার্সিটিকে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপের ট্রফি জিতল ইউল্যাব

অক্টোবরে পিএমআই সূচক বেড়ে ৫১.৮

৪ ঘন্টা আগে
অক্টোবরে পিএমআই সূচক বেড়ে ৫১.৮

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক তুহিন গ্রেফতার

৬ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক তুহিন গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে একাধিক মাদক মামলার আসামী মাদক সম্রাট সুবেন্দ্র সাহা ওরফে বিন্দুসহ গ্রেফতার ২

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে একাধিক মাদক মামলার আসামী মাদক সম্রাট সুবেন্দ্র সাহা ওরফে বিন্দুসহ গ্রেফতার ২

ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকার বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

৮ ঘন্টা আগে
ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকার বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

ধানমন্ডিতে বিইএস-এর ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
ধানমন্ডিতে বিইএস-এর ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা অনুষ্ঠিত

চলতি মৌসুমে সেন্ট মার্টিনে এক দিনে সর্বোচ্চ পর্যটকের আগমন

৯ ঘন্টা আগে
চলতি মৌসুমে সেন্ট মার্টিনে এক দিনে সর্বোচ্চ পর্যটকের আগমন

বনানীতে ‘পাওয়ার অব শি’র দিনব্যাপী উদ্যোক্তা মেলা

১৩ ঘন্টা আগে
বনানীতে ‘পাওয়ার অব শি’র দিনব্যাপী উদ্যোক্তা মেলা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।