লগইন
জলবায়ু সংকট ও টেকসই উন্নয়ন প্রশ্নে তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের মতবিনিময়
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ নভেম্বর, ২০২৬ | ০২:০০ রাত ৪৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আন্তর্জাতিক
জলবায়ু সংকট ও টেকসই উন্নয়ন প্রশ্নে তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের মতবিনিময়

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে এক সৌজন্য বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বৈঠকে পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তন জনিত চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের উপকূলীয় নগরী আন্তালিয়ায় আন্তর্জাতিক এই সম্মেলনের ফাঁকে তাঁদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে এমিনে এরদোয়ান সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের স্বীকৃত পাতায় ডা. জুবাইদা রহমানের সঙ্গে তোলা একটি আলোকচিত্র শেয়ার করে বৈঠকের তথ্য জানান।

ফেসবুক বার্তায় তুরস্কের ফার্স্ট লেডি উল্লেখ করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে অত্যন্ত সুফলপ্রসূ আলোচনা হয়েছে। এ সময় তাঁরা জলবায়ু সুবিচার নিশ্চিত করা, টেকসই উন্নয়ন অর্জন এবং বৈশ্বিক ‘জিরো ওয়েস্ট’ বা শূন্য বর্জ্য উদ্যোগ বাস্তবায়নে যৌথ অংশীদারত্ব ও সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে মতামত ভাগাভাগি করেন।

কপ-৩১ শীর্ষ সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তিন দিনের সফরে এক প্রতিনিধিদলসহ তুরস্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। একই দিন স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলুসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল সরবরাহ ও টেকসই নীতি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, বিশেষজ্ঞ ও নীতি-নির্ধারকদের অংশগ্রহণে আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে কপ-৩১ সম্মেলন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৪ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৪ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।