লগইন
মহাখালী থেকে নিখোঁজ বিমাকর্মী হীরা লাল, তিন দিনেও মেলেনি সন্ধান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬ | ০২:০০ রাত ১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঢাকা বিভাগ
মহাখালী থেকে নিখোঁজ বিমাকর্মী হীরা লাল, তিন দিনেও মেলেনি সন্ধান

রাজধানীর মহাখালী থেকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী হীরা লাল (মানিক) নিখোঁজ হওয়ার পর তিন দিন পার হলেও এখনও তাঁর কোনো সন্ধান মেলেনি। গত মঙ্গলবার মহাখালীর টিবি গেট এলাকা থেকে নিখোঁজ হন তিনি। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হলেও এখন পর্যন্ত তাঁকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

জিডি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা থেকে দেড়টার মধ্যে মহাখালী টিবি গেট এলাকা থেকে হীরা লাল নিখোঁজ হন। নিখোঁজের পরদিন বুধবার তাঁর ছেলে রিমন লাল বাদী হয়ে বনানী থানায় একটি জিডি দায়ের করেন। নিখোঁজ হীরা লাল মহাখালীর টিবি গেট এলাকার একটি বিমা কোম্পানিতে কর্মরত ছিলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হীরা লাল মহাখালীর ব্র্যাক সেন্টারের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তবে এর পরের আর কোনো ফুটেজে তাঁকে দেখা যায়নি।

এ বিষয়ে জিডির তদন্তকারী কর্মকর্তা ও বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজোয়ানুল হক জানান, নিখোঁজ ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। তবে তাঁকে দ্রুত খুঁজে বের করার জন্য পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে কর্মস্থলের উদ্দেশ্যে পুরান ঢাকার বাসা থেকে বের হন হীরা লাল। সেদিন দুপুর ১১টা ৫৬ মিনিটে স্ত্রীর সঙ্গে শেষবারের মতো তাঁর মুঠোফোনে কথা হয়। তখন তিনি স্ত্রীকে দ্রুতই বাসায় ফিরছেন বলে জানিয়েছিলেন। কিন্তু এরপর আর তিনি বাড়ি ফেরেননি এবং তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও কোনো খবর না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর স্বজনেরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড়, বিস্ফোরণে ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

৩ ঘন্টা আগে
ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড়, বিস্ফোরণে ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

মহাখালী থেকে নিখোঁজ বিমাকর্মী হীরা লাল, তিন দিনেও মেলেনি সন্ধান

৩ ঘন্টা আগে
মহাখালী থেকে নিখোঁজ বিমাকর্মী হীরা লাল, তিন দিনেও মেলেনি সন্ধান

সোনারগাঁও ইউনিভার্সিটিকে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপের ট্রফি জিতল ইউল্যাব

৪ ঘন্টা আগে
সোনারগাঁও ইউনিভার্সিটিকে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপের ট্রফি জিতল ইউল্যাব

অক্টোবরে পিএমআই সূচক বেড়ে ৫১.৮

৪ ঘন্টা আগে
অক্টোবরে পিএমআই সূচক বেড়ে ৫১.৮

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক তুহিন গ্রেফতার

৬ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক তুহিন গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে একাধিক মাদক মামলার আসামী মাদক সম্রাট সুবেন্দ্র সাহা ওরফে বিন্দুসহ গ্রেফতার ২

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে একাধিক মাদক মামলার আসামী মাদক সম্রাট সুবেন্দ্র সাহা ওরফে বিন্দুসহ গ্রেফতার ২

ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকার বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

৮ ঘন্টা আগে
ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকার বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

ধানমন্ডিতে বিইএস-এর ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
ধানমন্ডিতে বিইএস-এর ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা অনুষ্ঠিত

চলতি মৌসুমে সেন্ট মার্টিনে এক দিনে সর্বোচ্চ পর্যটকের আগমন

৯ ঘন্টা আগে
চলতি মৌসুমে সেন্ট মার্টিনে এক দিনে সর্বোচ্চ পর্যটকের আগমন

বনানীতে ‘পাওয়ার অব শি’র দিনব্যাপী উদ্যোক্তা মেলা

১৩ ঘন্টা আগে
বনানীতে ‘পাওয়ার অব শি’র দিনব্যাপী উদ্যোক্তা মেলা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।