লগইন
মিলল একাধিক গ্যাসলাইটার, নেইল কাটার ও ইটের টুকরো
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ নভেম্বর, ২০২৬ | ১১:০০ রাত ৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঢাকা বিভাগ
কাশিমপুরের কয়েদির পেটে অস্ত্রোপচার | মিলল একাধিক গ্যাসলাইটার, নেইল কাটার ও ইটের টুকরো

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির তীব্র পেটের যন্ত্রণা দেখা দেওয়ার পর চিকিৎসকদের শরণাপন্ন করা হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার চালিয়ে তাঁর পেট থেকে বেশ কয়েকটি গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরো উদ্ধার করেছেন চিকিৎসকেরা।

অস্ত্রোপচার হওয়া ওই কয়েদির নাম হাসমত আলী (৪৪)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে। একটি হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হয়ে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি রয়েছেন।

কারাসূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর শারীরিক অবস্থার অবনতি হলে হাসমত আলীকে কাশিমপুর থেকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত ৪ নভেম্বর তাঁর পেটে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা পেটের ভেতর থেকে গিলে ফেলা ক্ষতিকারক বস্তুগুলো বের করে আনেন।

এ প্রসঙ্গে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন জানান, পারিবারিক এক ট্রাজেডির পর থেকেই হাসমত আলী মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কারাগারে পরিচ্ছন্নতার কাজ করার সময় কুড়িয়ে পাওয়া আবর্জনা থেকে গ্যাসলাইটারসহ নানা বস্তু গিলে ফেলতেন তিনি। তবে অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১৪ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১৪ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।