সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া | তথ্যমন্ত্রী পার্থ
গোপালগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতার তীব্র সমালোচনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। দলটির সাংগঠনিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, গোপালগঞ্জের বাইরে নিষিদ্ধ ঘোষিত দলটির রাজনৈতিক কোনো সক্রিয়তা দৃশ্যমান নয়।
সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও অংশ নেন।
তথ্যমন্ত্রী মন্তব্য করেন, গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ড তাদের চরম রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করে। শেখ হাসিনার রাজনীতিতে পুনঃপ্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাসকে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতিতে তাদের ফেরা সম্ভব নয়। বর্তমানে দলটি সহিংসতার আশ্রয় নিয়ে নিজেদের উপস্থিত জানান দেওয়ার চেষ্টা করছে।
গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে জানা গেছে, গত ১৫ নভেম্বর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগে লিপ্ত হলে বিপুল পরিমাণ সরকারি ও ব্যক্তিগত সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হলে পরবর্তী সময়ে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
এছাড়া অনুষ্ঠিত মতবিনিময় সভায় অনলাইন গণমাধ্যমের স্থায়ী নিবন্ধন প্রক্রিয়া সহজ করা, সরকারি বিজ্ঞাপন বণ্টন, নবায়ন ফি নির্ধারণ এবং কার্যালয়ের ঠিকানা পরিবর্তন জটিলতা নিরসনে বেশ কিছু দাবি উত্থাপন করে অনলাইন এডিটরস ফোরাম। মন্ত্রী এসব দাবির বিষয়ে ইতিবাচক পদক্ষেপে আশ্বাস প্রদান করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আযম খানের সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন
৭ ঘন্টা আগে
দেশজুড়ে বিশৃঙ্খলা ও অপতৎপরতা রুখতে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৯ ঘন্টা আগে
নতুন দায়িত্বে জি এম সরফরাজ ও প্রত্যুষ কুমার মজুমদার
১ দিন আগে