সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
নাশকতা প্রতিরোধে মাঠে সক্রিয় বিএনপি, সারাদেশে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার
আসন্ন ডিসেম্বর মাসকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। এসব তৎপরতাকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন কঠোর অবস্থানের পাশাপাশি ক্ষমতাসীন দল বিএনপি ডিসেম্বর পর্যন্ত রাজপথে সক্রিয় থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
চলতি জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী বুধবার সমাপ্ত হতে যাচ্ছে। অধিবেশন শেষে বিএনপির সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থান নিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। গত ৯ নভেম্বর অনুষ্ঠিত সংসদীয় দলের এক বৈঠকে তিনি নেতাকর্মীদের সব ধরণের চক্রান্ত রাজপথেই নস্যাৎ করার আহ্বান জানান।
ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে নাশকতাবিরোধী বিক্ষোভ ও সতর্কতামূলক কর্মসূচি পালন করছে বিএনপি, যুবদল ও ছাত্রদল। সম্প্রতি এক বিক্ষোভ মিছিলে দলটির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী ঘোষণা দেন, ফ্যাসিবাদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে জাতীয়তাবাদী শক্তি রাজপথে তৎপর থাকবে। পাশাপাশি তাদের শরিক দল ও জোটগুলোও নানা রাজপথের কর্মসূচি পালন করছে।
এদিকে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো চেষ্টা আইনের মাধ্যমে কঠোর হস্তে দমন করা হবে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরও দেশের সব রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার ও কমিশনারদের সঙ্গে বৈঠক করে গোয়েন্দা নজরদারি ও টহল বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তবে নাশকতাবিরোধী অভিযানে কোনো সাধারণ বা নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নতুন দায়িত্বে জি এম সরফরাজ ও প্রত্যুষ কুমার মজুমদার
৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর কৃষক সমাবেশ এমপি রাসেল : জনগণ অসন্তুষ্ট হলে সেই লাল কার্ড দেখিয়ে আপনাদের প্রত্যাখ্যান করতে পারে
১ দিন আগেস্থানীয় নির্বাচনে 'ভোট চোরদের' ছাড় নয়, জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমীরের
১ দিন আগে