লগইন
আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর কৃষক সমাবেশ এমপি রাসেল : জনগণ অসন্তুষ্ট হলে সেই লাল কার্ড দেখিয়ে আপনাদের প্রত্যাখ্যান করতে পারে
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬ | ১১:০৮ রাত ৪১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর কৃষক সমাবেশ এমপি রাসেল : জনগণ অসন্তুষ্ট হলে সেই লাল কার্ড দেখিয়ে আপনাদের প্রত্যাখ্যান করতে পারে

সার সংকট, সারের ডিলার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর শনিবার বিকালে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, কৃষক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। অথচ কৃষি উপকরণ, বিশেষ করে সারের সংকট ও অনিয়মের কারণে কৃষকদের নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। সারের সুষম বণ্টন নিশ্চিত করতে হবে।

তিনি আরও জানান, প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, সারের ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির মতো ঘটনা ঘটেছে। স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ না হওয়া অত্যন্ত দুঃখজনক। কৃষকরা যাতে সহজে সার পেতে পারেন, সে জন্য খোলাবাজারে সার বিক্রির ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছে। কিন্তু সরকার জনগণের দুর্ভোগের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করছে না। দ্রুত এসব সমস্যার সমাধান করতে হবে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা জনগণকে বিভিন্ন ধরনের কার্ড দিচ্ছেন, কৃষক কার্ড, সার কার্ড, ফ্যামিলি কার্ড ইত্যাদি। কিন্তু জনগণের কাছে একটি কার্ড রয়েছে, যার নাম ‘লাল কার্ড’। জনগণ অসন্তুষ্ট হলে সেই লাল কার্ড দেখিয়ে আপনাদের প্রত্যাখ্যান করতে পারে। তাই এমন কোনো কাজ করবেন না, যাতে জনগণের কাছ থেকে লাল কার্ড পেয়ে বেকায়দায় পড়তে হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হুসাইন, জেলা আইন ও আদালতবিষয়ক সম্পাদক দারুস সালাম, গাংনী আসমানখালী থানা আমীর আব্বাস উদ্দিন, আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী এবং আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সেক্রেটারি প্রভাষক শফিউল আলম বকুল। উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি বিলাল হুসাইন, পৌর নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলী, সেক্রেটারি মুসলিম উদ্দিন, সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, আইন ও আদালত সম্পাদক মুহাম্মদ আলী, অফিস সম্পাদক রফিকুল ইসলাম, শ্রম বিভাগের সভাপতি মেহেদী হাসান, তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা জামিরুল ইসলাম, উলামা বিভাগ ও মসজিদ মিশনের সভাপতি আব্দুল মান্নান এবং মানবসম্পদ সম্পাদক শফিউজ্জামান মিঠু, কুমারী ইউনিয়ন আমীর আবু বক্কর সিদ্দিক, রাশেদ মামুন, কালিদাসপুর ইউনিয়ন আমীর আসাদুল হক, জামজামি ইউনিয়ন আমীর ফজলুল হক, জেহালা ইউনিয়ন আমীর হুমায়ুন কবির, জেলা প্রচার ইউনিটের সদস্য ও বেলগাছি ইউনিয়ন আমীর আমান উদ্দিন, নাগদাহ ইউনিয়নের ডা. রিপন বিশ্বাস, আইলহাস ইউনিয়নের লিয়াকত আলী এবং খাসকররা ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল লতিফসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও কৃষকরা।

সমাবেশে বক্তারা কৃষকদের স্বার্থ রক্ষায় কৃষি উপকরণের সুষ্ঠু বণ্টন, সার সরবরাহে অনিয়ম বন্ধ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তিন দিনেও উদ্ধার হয়নি জিনিয়া, বাবার অভিযোগ প্রেম প্রত্যাখ্যানের জেরে

৪ ঘন্টা আগে
তিন দিনেও উদ্ধার হয়নি জিনিয়া, বাবার অভিযোগ প্রেম প্রত্যাখ্যানের জেরে

প্রথম রাউন্ডেই নকআউট জয়

৪ ঘন্টা আগে
প্রথম রাউন্ডেই নকআউট জয়

"টাকা নয়, সিনেমা শেষ করাই মূল লক্ষ্য"

৫ ঘন্টা আগে
"টাকা নয়, সিনেমা শেষ করাই মূল লক্ষ্য"

জনপ্রশাসন প্রতিমন্ত্রী

৫ ঘন্টা আগে
জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ঝিনাইদহের আল-কলম মডেল মাদ্রাসায় ব্যতিক্রমী ক্লে-ক্রাফট প্রদর্শনী অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
ঝিনাইদহের আল-কলম মডেল মাদ্রাসায় ব্যতিক্রমী ক্লে-ক্রাফট প্রদর্শনী অনুষ্ঠিত

আওয়ামী লীগের চক্রান্তের অভিযোগে দামুড়হুদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬ ঘন্টা আগে
আওয়ামী লীগের চক্রান্তের অভিযোগে দামুড়হুদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর কৃষক সমাবেশ এমপি রাসেল : জনগণ অসন্তুষ্ট হলে সেই লাল কার্ড দেখিয়ে আপনাদের প্রত্যাখ্যান করতে পারে

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর কৃষক সমাবেশ এমপি রাসেল : জনগণ অসন্তুষ্ট হলে সেই লাল কার্ড দেখিয়ে আপনাদের প্রত্যাখ্যান করতে পারে

আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবু তালেবের দাফন সম্পন্ন

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবু তালেবের দাফন সম্পন্ন

ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের ৭ দফা দাবিতে সম্মেলন

৭ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের ৭ দফা দাবিতে সম্মেলন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।