সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আওয়ামী লীগের চক্রান্তের অভিযোগে দামুড়হুদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দামুড়হুদা বাসস্ট্যান্ডের কৃষি ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক, সদস্যসচিব জাকির হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুল হক সবুজসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নানা স্তরের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য প্রদানকালে নেতৃবৃন্দ অভিযোগ করেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশে অরাজকতা ও অস্থিরতা তৈরির চক্রান্ত চালাচ্ছে। দেশের শান্তিশৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার স্বার্থে বিএনপি রাজপথে সজাগ ও ঐক্যবদ্ধ রয়েছে। তারা সতর্ক করে বলেন, অতীতের স্বৈরাচারী আচরণের কোনো পুনরাবৃত্তি সাধারণ মানুষ ও বিএনপি আর সহ্য করবে না। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন ও প্রতিরোধ অব্যাহত রাখবে।
বক্তারা কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মীদের উদ্দেশে বলেন, রাজনৈতিকভাবে সব ধরনের উসকানি উপেক্ষা করে ধৈর্য ও শৃঙ্খলার পরিচয় দিতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলায় না জড়িয়ে গণতান্ত্রিক নিয়মে রাজপথেই ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য নেতাকর্মীদের তৈরি থাকার এবং দেশের শান্তি বজায় রাখতে সবাইকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে কুমারি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মহসিন মেম্বারসহ গ্রেফতার ২ : ২০৫ ইয়াবা উদ্ধার
৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি ও সদস্যদের সংবর্ধনা ও টেস্ট পরীক্ষার ফল প্রকাশ
১০ ঘন্টা আগে