চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক মো. আলমগীর কবীর, জনপ্রশাসন মন্ত্রনালয়ে বদলি লুৎফুন নাহার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক মো. আলমগীর কবীর, জনপ্রশাসন মন্ত্রনালয়ে বদলি লুৎফুন নাহার
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীর।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আলমগীর কবীরকে (পরিচিতি নম্বর-১৬৭৯৫) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদ থেকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, বর্তমান জেলা প্রশাসক লুৎফুন নাহারকে (পরিচিতি নম্বর-১৬১০৮) প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে আরও দুই কর্মকর্তাকে জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজকে গোপালগঞ্জের জেলা প্রশাসক এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন জেলা প্রশাসক মো. আলমগীর কবীরের যোগদানের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নেতৃত্বে পরিবর্তন আসছে। তাঁর নতুন দায়িত্ব পালনের মাধ্যমে জেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন
২ ঘন্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে কুমারি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মহসিন মেম্বারসহ গ্রেফতার ২ : ২০৫ ইয়াবা উদ্ধার
৬ ঘন্টা আগে