আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি ও সদস্যদের সংবর্ধনা ও টেস্ট পরীক্ষার ফল প্রকাশ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি ও সদস্যদের সংবর্ধনা ও টেস্ট পরীক্ষার ফল প্রকাশ
ঐতিহ্যবাহী আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও সদস্যদের সংবর্ধনা প্রদান এবং এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত এডহক কমিটির সভাপতি ও সদস্যরা বিদ্যালয়ে উপস্থিত হলে ফুল দিয়ে তাঁদের বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। পরে এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ ও বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে নবগঠিত এডহক কমিটির সভাপতি ও সদস্যদের সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা ও ফল প্রকাশ অনুষ্ঠানে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবগঠিত এডহক কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন। এসময় তিনি বলেন, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সুনাম ও ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়; শিক্ষার্থীদের নৈতিকতা, সততা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ করে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে আরও বেশি গুরুত্ব দিতে হবে। কারণ, একজন শিক্ষিত নারী শুধু নিজের জীবনই আলোকিত করেন না, বরং একটি পরিবার ও সমাজকে আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানে শিক্ষকদের আরও মনোযোগী হওয়া এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা জরুরি। এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সামনে তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। তাই সময়ের সঠিক ব্যবহার করতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। কোনো শিক্ষার্থী যেন অর্থনৈতিক বা পারিবারিক সমস্যার কারণে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সে বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে। আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে একটি আদর্শ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষক প্রতিনিধি শহিদুল আলম বিপুল, অভিভাবক সদস্য বাদেমাজু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতানা রাজিয়া। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানার উপস্থাপনায় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক হাসিনুর রহমান, নজরুল ইসলাম, গুল শাহানারা খাতুন, শামীমা ইয়াসমীন, সমীর কুমার সাহা, রাম কুমার সাহা, অন্নপূর্ণা সরকার, মিজানুর রহমানসহ সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন
৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে কুমারি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মহসিন মেম্বারসহ গ্রেফতার ২ : ২০৫ ইয়াবা উদ্ধার
৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক মো. আলমগীর কবীর, জনপ্রশাসন মন্ত্রনালয়ে বদলি লুৎফুন নাহার
৯ ঘন্টা আগে