লগইন
আলমডাঙ্গায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬ | ১১:৪৮ রাত ৮০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলমডাঙ্গায় পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬। এ উপলক্ষে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) আলমডাঙ্গা হাইরোড এলাকায় অবস্থিত সমিতির নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সাংবাদিক রহমান মুকুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরিফিন মিয়া মিলন, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি ও সাবেক ব্যাংক কর্মকর্তা সিরাজুল ইসলাম, ডায়াবেটিক সমিতির সহসভাপতি ডা. সামিনা আক্তার তন্বী, সদস্য নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. আদনীন নাহার মৌনালী, আলমডাঙ্গা থানার এসআই মেহেদি হাসান,

 এবং সিনিয়র সাংবাদিক প্রশান্ত বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। এ রোগ থেকে সুরক্ষিত থাকতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ গ্রহণ, সুষম খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম ও নিয়ন্ত্রিত জীবনযাপন জরুরি। ডায়াবেটিসকে অবহেলা না করে প্রাথমিক পর্যায় থেকেই সচেতন হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মুর্শিদ কলিন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের আলমডাঙ্গা শাখার সভাপতি সাংবাদিক আল আমিন পরশ, সাংবাদিক সঞ্জু, সাংবাদিক শাহরিয়ার শরিফসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমিতির দপ্তর সম্পাদক ও সাংবাদিক শরিফুল ইসলাম।

আলোচনা সভা শেষে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি আলমডাঙ্গা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দ, চিকিৎসক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

আয়োজকরা জানান, ডায়াবেটিস সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো, রোগটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের উপায় তুলে ধরা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনে উদ্বুদ্ধ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

১ ঘন্টা আগে
১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

১ ঘন্টা আগে
টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

৪ ঘন্টা আগে
গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

বাণিজ্যমন্ত্রী

৫ ঘন্টা আগে
বাণিজ্যমন্ত্রী

সক্ষমতা বাড়ানোর তাগিদ

৫ ঘন্টা আগে
সক্ষমতা বাড়ানোর তাগিদ

কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি

৬ ঘন্টা আগে
কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৬ ঘন্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির বিচারকার্য শুরু

৭ ঘন্টা আগে
হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির বিচারকার্য শুরু

৭ ইনিংসেই ৫০০ রানের মাইলফলক

৭ ঘন্টা আগে
৭ ইনিংসেই ৫০০ রানের মাইলফলক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।