লগইন
ঝিনাইদহের আল-কলম মডেল মাদ্রাসায় ব্যতিক্রমী ক্লে-ক্রাফট প্রদর্শনী অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ নভেম্বর, ২০২৬ | ১২:০১ রাত ৭৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহের আল-কলম মডেল মাদ্রাসায় ব্যতিক্রমী ক্লে-ক্রাফট প্রদর্শনী অনুষ্ঠিত

ঝিনাইদহ শহরের আদর্শপাড়ায় অবস্থিত আল-কলম মডেল মাদ্রাসায় কোমলমতি শিক্ষার্থীদের হাতে তৈরি নানা শিল্পকর্ম নিয়ে দিনব্যাপী এক ক্লে-ক্রাফট প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) আয়োজিত এই প্রদর্শনীতে মাদ্রাসার শিক্ষার্থীরা কাদা (ক্লে), কাগজ ও ফোম ব্যবহার করে নির্মিত সাড়ে ৩৫০টি আকর্ষণীয় মডেল ও নকশা ১৭টি স্টলে ফুটিয়ে তোলে।

শিক্ষার্থীদের নিপুণ হাতে তৈরি এসব শিল্পকর্মে পবিত্র কাবা শরিফ, মসজিদুল আকসা, মসজিদুল হারাম ও বাইতুল মুকাদ্দাসের অনুরূপ প্রতিকৃতি স্থান পায়। এর পাশাপাশি সুউচ্চ মিনার, রঙিন গম্বুজ, ইসলামি ইতিহাস-ঐতিহ্য এবং মৃত্যুর পরবর্তী ধর্মীয় রীতিনীতি যেমন—গোসল, কাফন-দাফন ও জানাজার বাস্তবসম্মত মডেল প্রদর্শিত হয়। ধর্মভিত্তিক বিষয়ের পাশাপাশি সৌরজগৎ এবং বিজ্ঞানের নানা মৌলিক ধারণাও স্থান পায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই মেলায়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মাদ সাঈদুর রহমান বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও তাদের সৃজনশীল কাজের প্রতি উৎসাহিত করতে এই আয়োজন। ইসলামের ইতিহাস ও শিক্ষা সম্পর্কে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান অর্জনে এটি সাহায্য করবে। অন্যদিকে প্রদর্শনী কমিটির সমন্বয়ক শিক্ষক সাঈদ আল মাহমুদ জানান, শুধুমাত্র পুথিগত বিদ্যায় সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের ত্রিমাত্রিক ও বাস্তবমুখী শিক্ষায় দক্ষ করে তোলাই তাঁদের মূল লক্ষ্য।

আয়োজনের সকালে জেলা ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদ, জেলা জামায়াতের আমীর আব্দুল আওয়াল, জেলা ওলামা দলের সভাপতি আল মাহাদী লিপিয়ার, সাধারণ সম্পাদক কামরুজ্জামানসহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

১ ঘন্টা আগে
১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

১ ঘন্টা আগে
টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

৪ ঘন্টা আগে
গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

বাণিজ্যমন্ত্রী

৫ ঘন্টা আগে
বাণিজ্যমন্ত্রী

সক্ষমতা বাড়ানোর তাগিদ

৫ ঘন্টা আগে
সক্ষমতা বাড়ানোর তাগিদ

কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি

৬ ঘন্টা আগে
কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৬ ঘন্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির বিচারকার্য শুরু

৭ ঘন্টা আগে
হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির বিচারকার্য শুরু

৭ ইনিংসেই ৫০০ রানের মাইলফলক

৭ ঘন্টা আগে
৭ ইনিংসেই ৫০০ রানের মাইলফলক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।