লগইন
ঝিনাইদহের কোটচাঁদপুরে জুলাই অভ্যুত্থান মামলার আসামিরা প্রকাশ্যে, গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ নভেম্বর, ২০২৬ | ০৬:৩৫ বিকাল ৭১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুরে জুলাই অভ্যুত্থান মামলার আসামিরা প্রকাশ্যে, গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ

গণ অভ্যুত্থান-সংশ্লিষ্ট দুটি হত্যা মামলার পাঁচ চিহ্নিত আসামি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ ও গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসন রহস্যজনকভাবে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে দাবি করা হয়েছে। আসামিরা হলেন: খোরশেদ আলম, তার পুত্র শাহাদত হোসেন, কন্যা জান্নাতুল ফেরদৌস তন্নী, সফিউদ্দীনের পুত্র উজ্জ্বল হোসেন এবং কাউসার আলীর পুত্র লাভলু রহমান লাবু।

ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত দুটি হত্যা মামলায় এই পাঁচজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে প্রথম মামলাটি (মামলা নং ৬২) দায়ের হয় ২৬/০৭/২০২৬ তারিখে, বাদী মোঃ বাবুল। মামলায় ১৪৩, ১৪৮, ১৪৯, ৩০২, ১০৯, ৩৪ ধারায় বেআইনি জনতাবদ্ধে মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে খুন ও প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। একই থানায় পরবর্তীতে আরও একটি হত্যা মামলা (মামলা নং ৬৮) দায়ের হয় ২৬/০৭/২০২৬ তারিখে। এসব মামলায় আসামিদের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ এবং ছাত্র-জনতার ওপর হামলার মতো জঘন্য অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

আসামিদের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার শিশারকুণ্ডু গ্রামে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই খন্দকার সালেহ আবু নাঈমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, খোরশেদ আলম ১৬১ নম্বর আসামি হিসেবে চিহ্নিত। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং মৃত আনার এমপির ঘনিষ্ঠ সহচর। তাকে অর্থ যোগানদাতা ও বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর গুলি বর্ষণকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। ১৬২ নম্বর আসামি শাহাদত হোসেন ঝিনাইদহ জেলা যুবলীগের সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং মৃত আনার এমপির ঘনিষ্ঠ সহচর ও যুবলীগের অস্ত্রধারী ক্যাডার। তাকেও বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর গুলি বর্ষণকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে। ঝিনাইদহ জেলা যুবলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক উজ্জ্বল হোসেন ১৬৩ নম্বর আসামি এবং জান্নাতুল ফেরদৌস তন্নী ১৬৪ নম্বর আসামি হিসেবে যাত্রাবাড়ী থানা যুব মহিলা লীগের সাহিত্য সম্পাদক হিসেবে পরিচিত। এছাড়া শিশারকুন্ডু গ্রামের যুবলীগ নেতা লাভলু রহমান লাবু ২৩৬ নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত।

অভিযোগ রয়েছে যে, আসামিরা কোটচাঁদপুরে আত্মগোপন করে বিভিন্ন সরকারবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। তাদের বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও তারা প্রকাশ্যে জনসম্মুখে চলাফেরা করছেন এবং ঝটিকা মিছিলে অংশ নিচ্ছেন। স্থানীয় পুলিশ প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ২৫ নভেম্বর শাহাদত এবং উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর উপজেলার নগর বাথান (পুটেপাড়া) গ্রামের নজরুল ইসলামের মেয়ে ঝুমুর খাতুনকে ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা দায়ের হয়েছিল। ঝিনাইদহের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে (আইন ২০০০ এর সংশোধনী ২০০৩ এর ৯(১) ৭/৩০ ধারা এবং পর্ণেগ্রাফী আইনের ৮(১)৮(৩) ধারায়) এই মামলাটি করেন ভিকটিম নিজেই। সে সময়ে এ বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক প্রচার লাভ করে।

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার-ইন-চার্জ মেহেদী হাসান সাংবাদিকদের জানিয়েছেন যে, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারসহ যে কোনো আইনি সহায়তা চাইলে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

৫ মিনিট আগে
১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

৫ মিনিট আগে
টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

৩ ঘন্টা আগে
গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

বাণিজ্যমন্ত্রী

৪ ঘন্টা আগে
বাণিজ্যমন্ত্রী

সক্ষমতা বাড়ানোর তাগিদ

৪ ঘন্টা আগে
সক্ষমতা বাড়ানোর তাগিদ

কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি

৫ ঘন্টা আগে
কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫ ঘন্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির বিচারকার্য শুরু

৬ ঘন্টা আগে
হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির বিচারকার্য শুরু

৭ ইনিংসেই ৫০০ রানের মাইলফলক

৬ ঘন্টা আগে
৭ ইনিংসেই ৫০০ রানের মাইলফলক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।