সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কোটচাঁদপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ | মহেশপুরের যুবক আশঙ্কাজনক অবস্থায় যশোরে স্থানান্তরিত
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মমিনুর রহমান (২৩) নামের এক তরুণ গুরুতর আহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার আখ সেন্টার মোড় এলাকায় সনি আবাসিক হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহত মমিনুর রহমান ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুরের পশ্চিম পুরন্দপুর গ্রামের আবুল খায়ের ব্যাপারীর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৫টার দিকে আখ সেন্টার মোড় দিয়ে যাওয়ার সময় দুটি মোটরসাইকেলের মধ্যে বিকট শব্দে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মমিনুর সড়ক ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কোটচাঁদপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর (রেফার) করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহের কোটচাঁদপুরে জুলাই অভ্যুত্থান মামলার আসামিরা প্রকাশ্যে, গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ
১১ ঘন্টা আগে
ঝিনাইদহের আল-কলম মডেল মাদ্রাসায় ব্যতিক্রমী ক্লে-ক্রাফট প্রদর্শনী অনুষ্ঠিত
১ দিন আগে
ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের ৭ দফা দাবিতে সম্মেলন
১ দিন আগে