লগইন
স্থানীয় নির্বাচনে 'ভোট চোরদের' ছাড় নয়, জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমীরের
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬ | ০৪:০০ দুপুর ৫৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

রাজনীতি
স্থানীয় নির্বাচনে 'ভোট চোরদের' ছাড় নয়, জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমীরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ভোটচোর, ডাকাত, ষড়যন্ত্রকারী বা ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি জনগণকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রতিরোধের মাধ্যমেই সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

আজ শনিবার দুপুরে রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের হলরুমে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন।

সম্মেলনে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন, "অনেকে আমাদের জিজ্ঞেস করে, এই সরকারকে আর কতদিন দেশের ক্ষতি করতে দেবেন আপনারা? আমরা বলি, আমরা এক মিনিটও দিতে চাই না। জনগণ শুধু বুঝে নিক, কার কী চেহারা, কার কী চরিত্র। এটা বুঝে নেওয়া দরকার।"

শফিকুর রহমান আরও বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় যে, যখন জনগণ ঐক্যবদ্ধ ও সংগঠিত হয়, তখন কোনো শক্তি বা অস্ত্র তাদের বিরুদ্ধে কার্যকর হয় না; তা ভোঁতা হয়ে যায়।

তিনি জানান, ডিসেম্বর মাসজুড়ে জামায়াতের বিভিন্ন কর্মসূচি থাকবে এবং সেসব কর্মসূচিকে "প্রাণবন্ত" করতে দল সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। তিনি আরও বলেন, "কাউকে ঠেকানোর জন্য নয়, ঠেকানোর দরকার পড়বে না।"

সরকার গঠন ও রাষ্ট্র সংস্কারের জন্য দুটি ভিন্ন ভোট হলেও ক্ষমতাসীন দল কেবল একটি মেনেছে এবং অন্যটি মানেনি বলে অভিযোগ করেন জামায়াত আমির। তাঁর মতে, এর মাধ্যমেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে। তিনি আরও বলেন, তারা এখনই বর্তমান সরকারকে ফ্যাসিবাদী বলতে চান না, তবে সরকারের কার্যক্রমে ফ্যাসিবাদের অনেক লক্ষণ স্পষ্ট হচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা জনগণের সঙ্গে দ্বিমুখী আচরণ করে ক্ষমতায় এসেছে, তাদের দিয়ে জুলাই মাসের গণ-আকাঙ্ক্ষা পূরণ হবে বলে মনে হয় না। তিনি মন্তব্য করেন, হয় তারা সংসদে নিয়মতান্ত্রিক উপায়ে গণভোটের রায় মানতে বাধ্য হবে, নয়তো সংসদে সমাধান না হলে রাজপথেই ফয়সালা হবে।

সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও মুয়াযযম হোসাইন হেলাল, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার, জামায়াতের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, কামাল হোসেন, আবদুল বাতেন ও মীর আহমাদ বিন কাসেম (আরমান), বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমান এবং ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ ও ডাকসুর ভিপি আবু সাদিক (সাদিক কায়েম) প্রমুখ।

সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

১ ঘন্টা আগে
১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

১ ঘন্টা আগে
টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

৪ ঘন্টা আগে
গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

বাণিজ্যমন্ত্রী

৫ ঘন্টা আগে
বাণিজ্যমন্ত্রী

সক্ষমতা বাড়ানোর তাগিদ

৫ ঘন্টা আগে
সক্ষমতা বাড়ানোর তাগিদ

কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি

৬ ঘন্টা আগে
কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৬ ঘন্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির বিচারকার্য শুরু

৭ ঘন্টা আগে
হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির বিচারকার্য শুরু

৭ ইনিংসেই ৫০০ রানের মাইলফলক

৭ ঘন্টা আগে
৭ ইনিংসেই ৫০০ রানের মাইলফলক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।