সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
রাজধানীর খিলগাঁওয়ে কলেজছাত্রী হত্যা | স্বামী গ্রেপ্তার, স্বীকারোক্তি
রাজধানীর খিলগাঁও এলাকা থেকে সানজিদা আক্তার মারিয়া (১৮) নামের এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বামী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত মারিয়া লালমাটিয়া মহিলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে দক্ষিণ গোড়ান এলাকার একটি বাসা থেকে মারিয়ার নিথর দেহ উদ্ধার করা হয়। এরপর শনিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে তার স্বামী সাইফুল ইসলামকে আটক করে।
মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ শনিবার গণমাধ্যমকে জানান, দক্ষিণ গোড়ানের হাজী মসজিদের কাছে স্বামী-স্ত্রী ভাড়া থাকতেন। শুক্রবার সন্ধ্যায় মারিয়ার পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তারা সাইফুলের সঙ্গে যোগাযোগ করলে তিনি বাসায় গিয়ে খোঁজ নিতে বলেন।
মারিয়ার ভাই চান মিয়া পুলিশকে জানিয়েছেন, তারা বাসায় গিয়ে রান্নাঘরের পাশের বারান্দায় মারিয়াকে অচেতন অবস্থায় দেখতে পান। এ সময় তার গলায় আঘাতের চিহ্ন ছিল। তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মারিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, মারিয়ার পৈতৃক নিবাস নারায়ণগঞ্জের আড়াইহাজারের হাতকান্দা নয়াপাড়া গ্রামে। তিনি মো. মহসিনের মেয়ে। প্রায় এক বছর আগে সাইফুলের সঙ্গে তার বিয়ে হয় এবং এরপর থেকে তারা একসঙ্গে বসবাস করছিলেন। মারিয়া কলেজে পড়াশোনার পাশাপাশি টিউশনিও করতেন।
উপকমিশনার হারুন অর রশিদ আরও জানান, এই ঘটনায় নিহত মারিয়ার ভাই চান মিয়া শুক্রবার রাতেই খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক ব্যবসায়ী সুষম কাওনাইন ও তাঁর স্ত্রী এবং সাজাপ্রাপ্ত আসামী আমিরুল ইসলাম কারপি গ্রেফতার
২ দিন আগে
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
৪ দিন আগে