সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি
মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সেবার মান বৃদ্ধি এবং যেকোনো ধরনের দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান স্পষ্ট করেছে জেলা বিএনপি। রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল প্রাঙ্গণ ও অভ্যন্তরীণ পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিয়েছেন দলীয় নেতারা।
শনিবার সকালে হাসপাতাল প্রাঙ্গণ ও বিভিন্ন ওয়ার্ডে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ কর্মসূচিতে উপস্থিত হয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, হাসপাতাল হলো সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার মূল কেন্দ্র। এখানে কোনো প্রকার অব্যবস্থাপনা, অনিয়ম বা দুর্নীতি মেনে নেওয়া হবে না। রোগীরা যাতে ভোগান্তিমুক্ত পরিবেশে চিকিৎসাসেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের মৌলিক ও স্বাস্থ্য অধিকার রক্ষায় জেলা বিএনপি সব সময় সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সেবার মান উন্নত করতে এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনে দলবদ্ধভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
উক্ত কর্মসূচিতে মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন এবং বিএনপি নেতা নাহিদ এনামুলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার
৪১ মিনিট আগে
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান
১১ ঘন্টা আগে
মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯
১৪ ঘন্টা আগে