লগইন
স্থাপন, সকালে সরিয়ে ফেলা হলো
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬ | ০২:০১ দুপুর ৩৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
গাংনীতে রাতে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুন | স্থাপন, সকালে সরিয়ে ফেলা হলো

মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ ভবন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুনরায় স্থাপনের ঘটনা ঘটেছে। গত শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় সরকারি ভবন দুটিতে এসব প্রতিকৃতি স্থাপন করা হয়। তবে পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেগুলো সরিয়ে নেয় কিছু লোক।

স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর গাংনী উপজেলা পরিষদ ভবন ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিদ্যমান শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিগুলো ভাঙচুর করা হয়েছিল। দীর্ঘ দিন পর শুক্রবার দিবাগত রাতে ফের নতুন করে প্রতিকৃতি স্থাপন করা হয়। শনিবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রতিকৃতিগুলো ওই ভবনে টাঙানো অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

তবে কারা, কী উদ্দেশে রাতের আঁধারে এই উদ্যোগ নিয়েছে—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয়ও এখনো জানা সম্ভব হয়নি। এদিকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে ওই প্রতিকৃতি স্থাপনের ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিষয়টি সম্পর্কে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই প্রতিকৃতিগুলো সড়িয়ে ফেলা হয়। খবর পেয়ে পুলিশ স্থানগুলো পরিদর্শন করেছে এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।

সরকারি দুটি গুরুত্বপূর্ণ ভবনে প্রতিকৃতি স্থাপন ও পুনরায় তা সরানোর ঘটনাটি নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য কিংবা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তিন দিনেও উদ্ধার হয়নি জিনিয়া, বাবার অভিযোগ প্রেম প্রত্যাখ্যানের জেরে

৪ ঘন্টা আগে
তিন দিনেও উদ্ধার হয়নি জিনিয়া, বাবার অভিযোগ প্রেম প্রত্যাখ্যানের জেরে

প্রথম রাউন্ডেই নকআউট জয়

৪ ঘন্টা আগে
প্রথম রাউন্ডেই নকআউট জয়

"টাকা নয়, সিনেমা শেষ করাই মূল লক্ষ্য"

৫ ঘন্টা আগে
"টাকা নয়, সিনেমা শেষ করাই মূল লক্ষ্য"

জনপ্রশাসন প্রতিমন্ত্রী

৫ ঘন্টা আগে
জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ঝিনাইদহের আল-কলম মডেল মাদ্রাসায় ব্যতিক্রমী ক্লে-ক্রাফট প্রদর্শনী অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
ঝিনাইদহের আল-কলম মডেল মাদ্রাসায় ব্যতিক্রমী ক্লে-ক্রাফট প্রদর্শনী অনুষ্ঠিত

আওয়ামী লীগের চক্রান্তের অভিযোগে দামুড়হুদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬ ঘন্টা আগে
আওয়ামী লীগের চক্রান্তের অভিযোগে দামুড়হুদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর কৃষক সমাবেশ এমপি রাসেল : জনগণ অসন্তুষ্ট হলে সেই লাল কার্ড দেখিয়ে আপনাদের প্রত্যাখ্যান করতে পারে

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর কৃষক সমাবেশ এমপি রাসেল : জনগণ অসন্তুষ্ট হলে সেই লাল কার্ড দেখিয়ে আপনাদের প্রত্যাখ্যান করতে পারে

আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবু তালেবের দাফন সম্পন্ন

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবু তালেবের দাফন সম্পন্ন

ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের ৭ দফা দাবিতে সম্মেলন

৭ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের ৭ দফা দাবিতে সম্মেলন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।