লগইন
আ.লীগ ও অঙ্গসংগঠনের ৩৫ নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬ | ০২:০২ দুপুর ৪৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুর জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ | আ.লীগ ও অঙ্গসংগঠনের ৩৫ নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

মেহেরপুর সরকারি কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গসংগঠনের ৩৫ জন শীর্ষ নেতাকে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে এ মামলার আওতায় আনা হয়েছে। গত ১১ নভেম্বর রাতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং এর প্রেক্ষিতে ১২ নভেম্বর বিকেলে মেহেরপুর সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

মামলার এজাহারভুক্ত ৩৫ আসামির মধ্যে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মো. ইব্রাহিম ইসলাম আকাশ (২৪) ও আলী কদর ওরফে শাওন (১৯)।

মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন: মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন (৩৮), জেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা (২৬), সাবেক সভাপতি আব্দুস সালাম বাঁধন (৩০), জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মোর্শেদ শোভন সরকার (২৫), জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন আহমেদ (২৬), জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম সোবাহান (৪০), সহসভাপতি দুলাল মাহমুদ (৩৮), যুগ্ম সাধারণ সম্পাদক আশিক মাহমুদ (২৫), গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হামজা (২২), জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক উছাইদ আলী (৪২), জেলা ছাত্রলীগের সহসভাপতি সবুজ হোসেন (২২), মো. সায়েম খন্দকার (২৪), জয় আহম্মেদ খান (২০), এস এম আল রাতুল (২১), মানিক ফরাজী (২২), মুজিবুল হক মানিক (২৩), মো. মবিনুর রহমান তন্ময় (২৩), তানভীর হাসান শিশির জয় (২০) এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসেন (২৩)।

এছাড়াও আসামিদের তালিকায় রয়েছেন: গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম বাবু ওরফে ডিস বাবু (৪৮), কুতুবপুর ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি মো. আরিফ (৩৮), ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আল-আমিন (৫৮), ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. নাসির উদ্দিন (৫২), বারাদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম লিটন (৪৫), সোহাগ (২১), আনন্দ (২৮), সজল, আনাফ চৌধুরী টনি (২১), রাজন মেম্বার (৩৯), মো. ইয়াসিন (৪২), মো. মারুফ (২৪), মো. মিলন হোসেন (৪৫) এবং আব্দুল হান্নান গুটলি মেম্বার (৪৫)।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩৫ জন নেতাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তিন দিনেও উদ্ধার হয়নি জিনিয়া, বাবার অভিযোগ প্রেম প্রত্যাখ্যানের জেরে

৪ ঘন্টা আগে
তিন দিনেও উদ্ধার হয়নি জিনিয়া, বাবার অভিযোগ প্রেম প্রত্যাখ্যানের জেরে

প্রথম রাউন্ডেই নকআউট জয়

৪ ঘন্টা আগে
প্রথম রাউন্ডেই নকআউট জয়

"টাকা নয়, সিনেমা শেষ করাই মূল লক্ষ্য"

৫ ঘন্টা আগে
"টাকা নয়, সিনেমা শেষ করাই মূল লক্ষ্য"

জনপ্রশাসন প্রতিমন্ত্রী

৫ ঘন্টা আগে
জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ঝিনাইদহের আল-কলম মডেল মাদ্রাসায় ব্যতিক্রমী ক্লে-ক্রাফট প্রদর্শনী অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
ঝিনাইদহের আল-কলম মডেল মাদ্রাসায় ব্যতিক্রমী ক্লে-ক্রাফট প্রদর্শনী অনুষ্ঠিত

আওয়ামী লীগের চক্রান্তের অভিযোগে দামুড়হুদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬ ঘন্টা আগে
আওয়ামী লীগের চক্রান্তের অভিযোগে দামুড়হুদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর কৃষক সমাবেশ এমপি রাসেল : জনগণ অসন্তুষ্ট হলে সেই লাল কার্ড দেখিয়ে আপনাদের প্রত্যাখ্যান করতে পারে

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর কৃষক সমাবেশ এমপি রাসেল : জনগণ অসন্তুষ্ট হলে সেই লাল কার্ড দেখিয়ে আপনাদের প্রত্যাখ্যান করতে পারে

আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবু তালেবের দাফন সম্পন্ন

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবু তালেবের দাফন সম্পন্ন

ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের ৭ দফা দাবিতে সম্মেলন

৭ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের ৭ দফা দাবিতে সম্মেলন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।