লগইন
রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬ | ০৪:০০ দুপুর ৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির রামগড় সীমান্তসংলগ্ন ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম এলাকায় অংথেপ্রু মারমা (৬৬) নামে সাবেক এক বিজিবি (তৎকালীন বিডিআর) সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ভারত ভূখণ্ডের ফেনী নদী এলাকা থেকে স্বজনেরা তাঁর মরদেহ উদ্ধার করে দেশে নিয়ে আসেন। নিহত অংথেপ্রু মারমা রামগড় উপজেলার ফেনীরকূল এলাকার বাসিন্দা ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দুইটার দিকে গবাদিপশুর জন্য ঘাস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন অংথেপ্রু মারমা। রাত সাড়ে ৯টার পরও বাড়ি না ফেরায় স্বজনেরা তাঁর সন্ধানে নামেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে রাত ১০টার দিকে বিষয়টি স্থানীয় বিজিবির ক্যাম্পে জানানো হয়। পরদিন শনিবার সকাল সাড়ে আটটার দিকে ফেনীরকূল সীমান্তে ফেনী নদীর পাড়ে তাঁর ঘাসের বস্তা পড়ে থাকতে দেখেন স্বজনেরা। পরে ওপারে ভারতের অংশে নদীর পানিতে তাঁর রক্তাক্ত মরদেহ ভাসতে দেখে তা উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসা হয়।

নিহতের স্বজনেরা জানান, অংথেপ্রু মারমার কপাল, নাকের ওপর এবং মাথার পেছনে মারাত্মক জখমের চিহ্ন পাওয়া গেছে। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন থাকায় মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক শামছুল হক জানান, অংথেপ্রু মারমা নিখোঁজের খবর পাওয়ার পরপরই বিএসএফের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা চাওয়া হয়েছিল। বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম জানান, সীমান্ত আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

৫ মিনিট আগে
১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

৫ মিনিট আগে
টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

৩ ঘন্টা আগে
গাংনীতে মার্সেল ফ্রিজ কিনে ৪ লাখ টাকার ঘরভর্তি উপহার পেলেন গৃহবধূ লিপিয়ারা

চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক পদে মো. আলমগীর কবীরের পদায়ন

বাণিজ্যমন্ত্রী

৪ ঘন্টা আগে
বাণিজ্যমন্ত্রী

সক্ষমতা বাড়ানোর তাগিদ

৪ ঘন্টা আগে
সক্ষমতা বাড়ানোর তাগিদ

কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি

৫ ঘন্টা আগে
কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫ ঘন্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির বিচারকার্য শুরু

৬ ঘন্টা আগে
হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির বিচারকার্য শুরু

৭ ইনিংসেই ৫০০ রানের মাইলফলক

৬ ঘন্টা আগে
৭ ইনিংসেই ৫০০ রানের মাইলফলক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।