লগইন
তদন্ত কমিটির উদ্বেগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬ | ০১:০০ রাত ২২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কর্ণফুলীতে সুপার পেট্রোকেমিক্যালের অনুমোদনহীন রিফাইনারি নির্মাণ | তদন্ত কমিটির উদ্বেগ

বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি (এসপিএল) সরকারি অনুমতি ছাড়াই একটি রিফাইনারি নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গঠিত তদন্ত কমিটি তাদের প্রাথমিক পর্যবেক্ষণে এই তথ্য জানিয়েছে। শুধু রিফাইনারি নির্মাণই নয়, প্রকল্পের জন্য বিপুল পরিমাণ মূলধনী যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রেও বিপিসির কোনো অনুমোদন নেওয়া হয়নি। এমনকি কারখানার বিভিন্ন ইউনিট নীতিমালার নির্ধারিত কাঠামোর বাইরে স্থাপন করা হয়েছে বলেও কমিটির প্রতিবেদনে উঠে আসতে পারে।

‘বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপন, অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণন নীতিমালা-২০২৩’ এর ৭.১ ধারায় স্পষ্ট উল্লেখ রয়েছে যে, সরকারের পূর্বানুমতি ছাড়া কোনো রিফাইনারি স্থাপন করা যাবে না। কিন্তু এই বিধান লঙ্ঘন করেই এসপিএল কর্ণফুলীতে তাদের রিফাইনারি প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে।

বুধবার সন্ধ্যায় প্ল্যান্ট পরিদর্শন শেষে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) মোহাম্মদ জাহিদ হোসাইন। তিনি বিপিসি গঠিত সাত সদস্যের সুপারিশ কমিটির প্রধান। জাহিদ হোসাইন জানান, সরকারি অনুমোদন না থাকা সত্ত্বেও এসপিএল রিফাইনারির নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। প্রকল্প এলাকায় বেশ কিছু উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে এবং নতুন ট্যাংক স্থাপন করা হচ্ছে। কমিটি তাদের ক্রুড প্ল্যান্টও পরিদর্শন করেছে। প্রতিষ্ঠানটি প্ল্যান্ট-সংক্রান্ত কিছু নথি জমা দিয়েছে, যা বর্তমানে পর্যালোচনাধীন।

কমিটির প্রধান আরও বলেন, এসপিএল যত নথি জমা দেবে, তার ভিত্তিতেই প্রতিবেদন তৈরি করা হবে। নীতিমালার বাইরে গিয়ে ইউনিট-২ ও ইউনিট-৩ নির্মাণের বিষয়টি চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি নিশ্চিত করেন যে, এসপিএল মূলধনী যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম আমদানির বিষয়ে বিপিসির কাছে কোনো ধরনের অনুমোদন চায়নি।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১০ নভেম্বর) বিপিসির সচিব শাহিনা সুলতানা সাত সদস্যের এই তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে তিন দিনের মধ্যে এসপিএল রিফাইনারির উৎপাদন কার্যক্রম পরিচালনার অনুমোদনের বিষয়ে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে কমিটির প্রধান জাহিদ হোসাইন জানান, নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেওয়া সম্ভব নাও হতে পারে। তিনি উল্লেখ করেন, কমিটি কেবল প্ল্যান্ট পরিদর্শন করেছে এবং প্রতিষ্ঠানের কাছে আরও কিছু বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হতে পারে। অন্যান্য সদস্যরা এসব তথ্য পর্যালোচনা করে প্রতিবেদন তৈরির আগে চূড়ান্ত আলোচনা করবেন।

বুধবারের পরিদর্শন সম্পর্কে জাহিদ হোসাইন জানান, কমিটির সদস্যরা তিন ঘণ্টার বেশি সময় ধরে প্ল্যান্ট এলাকা পরিদর্শন করেছেন। তবে এ সময় রিফাইনারির প্রকৃত কারিগরি সক্ষমতা যাচাই করা হয়নি। তিনি বলেন, কমিটি প্রতিটি মেশিন বা প্ল্যান্ট চালু করে পরীক্ষা করেনি; এটি কারিগরি কমিটির কাজ। কারিগরি কমিটি প্ল্যান্টের ইনপুট-আউটপুট সঠিকভাবে হচ্ছে কি না, তা পরীক্ষা করবে। উৎপাদন কার্যক্রমের চূড়ান্ত অনুমোদন দেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

এদিকে, কারিগরি সক্ষমতা যাচাই না করেই একটি রিফাইনারিকে উৎপাদন শুরুর অনুমোদনের সুপারিশ করার প্রক্রিয়া নিয়ে জ্বালানি খাতে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নিরাপত্তা, কারিগরি সক্ষমতা এবং পরিবেশগত ঝুঁকি মূল্যায়ন না করে এমন শিল্পপ্রতিষ্ঠানের অনুমোদন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হলে তা দেশের জ্বালানি নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।

একটি রিফাইনারি স্থাপন ও পরিচালনার জন্য প্রায় ৩০টির বেশি সরকারি সংস্থার অনুমোদন ও ছাড়পত্র প্রয়োজন হয়। এর মধ্যে বিপিসি ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন, পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লাইসেন্স, বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লে-আউট ও নিরাপত্তা অনুমোদন প্রধান। এছাড়াও, আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের বিশেষ পারমিট, জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স এবং ভ্যাট নিবন্ধনসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়।

অভিযোগ রয়েছে, এসপিএল রিফাইনারি স্থাপনের ক্ষেত্রে এই বাধ্যতামূলক অনুমোদন প্রক্রিয়াগুলো যথাযথভাবে অনুসরণ করেনি। বিশেষ করে বিপুল পরিমাণ মূলধনী যন্ত্রপাতি আমদানিতে বিপিসির অনুমোদন না নেওয়ার বিষয়টি গুরুতর। এসব আমদানিতে শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে কি না, অথবা যন্ত্রপাতির আড়ালে অন্য কোনো পণ্য আমদানি করা হয়েছে কি না, তা নিয়েও সংশয় সৃষ্টি হয়েছে।

এমন পরিস্থিতিতে, এসপিএল বছরে চার লাখ টন লাইট ক্রুড এবং আট লাখ টন হেভি ক্রুড—মোট ১২ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন চেয়ে বিপিসির কাছে আবেদন করেছে। অনুমোদনহীন অবস্থায় রিফাইনারি স্থাপন এবং বিপুল পরিমাণ ক্রুড আমদানির এই উদ্যোগ জ্বালানি খাতে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে।

খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, যেকোনো রিফাইনারি স্থাপনের আগে সরকারি অনুমোদন, কারিগরি সক্ষমতা, নিরাপত্তা এবং পরিবেশগত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা অপরিহার্য। এই প্রক্রিয়াগুলো সম্পন্ন না করে প্রকল্পকে বৈধতা দেওয়ার চেষ্টা করলে তা নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতাকে আরও প্রকট করবে। তারা একটি উচ্চপর্যায়ের তদন্তের মাধ্যমে আমদানি করা যন্ত্রপাতি ও প্রকল্পের কার্যক্রমের পূর্ণাঙ্গ যাচাইয়ের দাবি জানিয়েছেন। যথাযথ তদারকি ও নিরাপত্তা নিশ্চিত না করে অনুমোদনহীন রিফাইনারিকে উৎপাদন শুরু করার সুযোগ দেওয়া হলে দেশের জ্বালানি নিরাপত্তার ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মুজিবনগরে তরুণ উদ্যোক্তাদের জন্য 'উদ্যোগ' কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত

১১ সেকেন্ড আগে
মুজিবনগরে তরুণ উদ্যোক্তাদের জন্য 'উদ্যোগ' কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহের মহেশপুরে পদ্মপুকুর কলেজে নবীন বরণ ও ছাত্রদল নেতার সংবর্ধনা

৫৭ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে পদ্মপুকুর কলেজে নবীন বরণ ও ছাত্রদল নেতার সংবর্ধনা

দেড় বছরেও শুরু হয়নি সংস্কার, ঠিকাদার লাপাত্তা

৫৭ মিনিট আগে
দেড় বছরেও শুরু হয়নি সংস্কার, ঠিকাদার লাপাত্তা

তদন্ত কমিটির উদ্বেগ

২ ঘন্টা আগে
তদন্ত কমিটির উদ্বেগ

হাম-ডেঙ্গু মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি

৩ ঘন্টা আগে
হাম-ডেঙ্গু মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি

গাংনীর করমদীতে ৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

৩ ঘন্টা আগে
গাংনীর করমদীতে ৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়নে তীব্র ক্ষোভ, নির্বাচনের দাবি এলাকাবাসীর

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়নে তীব্র ক্ষোভ, নির্বাচনের দাবি এলাকাবাসীর

এনসিপি নেতাদের উদ্বেগে ফেলেছে সাম্প্রতিক দুই হামলা

৪ ঘন্টা আগে
এনসিপি নেতাদের উদ্বেগে ফেলেছে সাম্প্রতিক দুই হামলা

১০০ টাকায় কী কী মিলছে?

৪ ঘন্টা আগে
১০০ টাকায় কী কী মিলছে?

শতবর্ষের গবেষণাতেও মেলেনি যার রহস্য ভেদ

৬ ঘন্টা আগে
শতবর্ষের গবেষণাতেও মেলেনি যার রহস্য ভেদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।