লগইন
উপাচার্য পুনর্বহালের দাবিতে ফের কমপ্লিট শাটডাউন, গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ নভেম্বর, ২০২৬ | ১১:০২ দুপুর ৬৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়েটে অচলাবস্থা | উপাচার্য পুনর্বহালের দাবিতে ফের কমপ্লিট শাটডাউন, গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান সংকট নিরসনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আবারও 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত চলবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভার আয়োজন করেন শিক্ষার্থীরা। সভা শেষে তাঁরা এই শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন। শিক্ষার্থীরা উল্লেখ করেন, দুই মাসেরও অধিক সময় ধরে চলা এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন এবং শান্তিপূর্ণ উপায়ে কর্মসূচি পালন করেছেন। তবে এখন পর্যন্ত সংকট নিরসনে কোনো কার্যকর বা টেকসই সমাধান আসেনি। এর ফলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কাজকর্মেও অচলাবস্থা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা সাধারণ শিক্ষার্থীদের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

আলোচনা সভার পর আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলক্বারনাইন মিহাদ বলেন, "বর্তমান পরিস্থিতিতে চুয়েটের সকল শিক্ষার্থীর সর্বসম্মত দাবির পরিপ্রেক্ষিতে বিদ্যমান সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আজ বৃহস্পতিবার থেকে 'কমপ্লিট শাটডাউন' ঘোষণা করা হলো।"

বুধবার রাতের সভা শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে টিএসসির পেছনে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা "বয়কট বয়কট, শরীফুল বয়কট" এবং "মানি না, মানব না, শরীফুল মানি না" সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন ক্যাম্পাস। একই দাবিতে বৃহস্পতিবার দুপুর ২টায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও তাঁরা ঘোষণা করেছেন।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি শুরু করেন। একই সময়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন করলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। এমনকি আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।

টানা ৩৬ দিন 'কমপ্লিট শাটডাউন' পালনের পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আংশিকভাবে পুনরায় শুরু হয়েছিল। তবে শিক্ষার্থীদের ভাষ্য ছিল, ক্লাস-পরীক্ষা শুরু হলেও অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে। প্রশাসনিক ভবনে আন্দোলনকারীদের তালা এখনো খোলা না হওয়ায় প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে, যার কারণে বিশ্ববিদ্যালয়ে এক গভীর অচলাবস্থা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্পের অর্থছাড়, যানবাহনের বিল পরিশোধ সহ নানা গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে। এমনকি আসন্ন ভর্তি পরীক্ষার আয়োজন নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

যশোরের ভৈরব নদ বাঁচাতে চিকিৎসকের অভিনব উদ্যোগ | কচুরিপানা সরিয়ে জাগালেন জনসচেতনতা

৪৩ মিনিট আগে
কচুরিপানা সরিয়ে জাগালেন জনসচেতনতা

মেসির স্কুলের মার্কশিট ফাঁস | গণিত ও শারীরিক শিক্ষায় কেমন ছিলেন ফুটবল জাদুকর?

৪৪ মিনিট আগে
গণিত ও শারীরিক শিক্ষায় কেমন ছিলেন ফুটবল জাদুকর?

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা হচ্ছে বিশাল আমানত, বিতরণ না হওয়ায় অলস ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা

১ ঘন্টা আগে
রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা হচ্ছে বিশাল আমানত, বিতরণ না হওয়ায় অলস ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা

মেধাবী ও দরিদ্র ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দিচ্ছে সরকার

১ ঘন্টা আগে
মেধাবী ও দরিদ্র ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দিচ্ছে সরকার

সময়ের সাক্ষী আলমডাঙ্গা রেলস্টেশন | ইতিহাসের গৌরব আজ অবহেলার ক্ষতচিহ্নে মলিন

২ ঘন্টা আগে
ইতিহাসের গৌরব আজ অবহেলার ক্ষতচিহ্নে মলিন

চুয়েটে অচলাবস্থা | উপাচার্য পুনর্বহালের দাবিতে ফের কমপ্লিট শাটডাউন, গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

৩ ঘন্টা আগে
উপাচার্য পুনর্বহালের দাবিতে ফের কমপ্লিট শাটডাউন, গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

৩ ঘন্টা আগে
গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৬ ঘন্টা আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৬ ঘন্টা আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

৭ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।