সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জনতা ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার মো. ইউনুসুল হুদা।
গত ১৮ নভেম্বর যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. কবুয়াত আলী বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বোর্ডের প্রবিধানমালা অনুযায়ী আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটির অন্য সদস্যরা হলেন সাধারণ শিক্ষক প্রতিনিধি মোহা. হুমায়ুন কবির, অভিভাবক সদস্য মো. বাবলু এবং পদাধিকারবলে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউল হুদা।
নবনির্বাচিত সভাপতি মো. ইউনুসুল হুদা হাটবোয়ালিয়া বাজারের বিশিষ্ট সমাজসেবক মো. কদরুল হুদার ছোট ছেলে। তিনি জনতা ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি মেহেরপুরের বামুন্দী শাখায় দায়িত্ব পালন করছেন।
তাঁর এ নতুন দায়িত্বপ্রাপ্তির খবরে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন, তাঁর পেশাগত অভিজ্ঞতা, দক্ষতা ও গতিশীল নেতৃত্বে হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার প্রসার আরও ত্বরান্বিত হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৭ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
১৩ ঘন্টা আগে