চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে আব্দুল খালেক (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে। বুধবার (২৫ নভেম্বর) রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বিকেলে উপজেলার মিনাজপুর গ্রামের একটি মাঠে তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে জখম করে ফেলে রেখে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
নিহত আব্দুল খালেক জীবননগর উপজেলার বাঁকা গ্রামের পূর্বপাড়ার মৃত আজীর বক্স মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর আগে জীবননগরের মিনাজপুর গ্রামের ইসু বক্সের মেয়ে পাপিয়া খাতুনের সঙ্গে আব্দুল খালেকের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে চার বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে তারা আলাদাভাবে বসবাস করছিলেন। বিবাহবিচ্ছেদের পর থেকেই সাবেক শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আব্দুল খালেকের বিরোধ চলছিল। বিভিন্ন সময় তাকে মামলা ও হামলার শিকার হতে হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
বুধবার বিকেলে মিনাজপুর গ্রামের ইলাপাড়ায় জমি বন্ধক বাবদ টাকা দিতে যান আব্দুল খালেক। এ সময় তার সাবেক স্ত্রী পাপিয়া খাতুন এবং পাপিয়ার দুই ভাই ওসমান ও ইসমাইলের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারা তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে জখম করে মাঠে ফেলে রেখে যায় বলে অভিযোগ উঠেছে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছায়। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অভিযুক্তদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
৭ ঘন্টা আগে