সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে উচ্ছ্বাস, বিএনপি ও সহযোগী সংগঠনের আনন্দ মিছিল
আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রধানমন্ত্রীর আগমনকে সফল করতে এরই মধ্যে একাধিক প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে এবং শহরে আনন্দ মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা তাঁদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টায় বরিশাল সদর উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিশাল আনন্দ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে আসে। এ মিছিলে ঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়।
এর পরপরই বরিশাল মহানগর বিএনপির মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে আরও একটি আনন্দ ও শুভেচ্ছা মিছিল বের হয়, যা প্রধানমন্ত্রীর আগমনের প্রতি দলের কর্মীদের বিপুল সমর্থন ও উচ্ছ্বাসকে তুলে ধরে।
মিছিলগুলোতে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন এবং সদস্য সচিব আব্বাস উদ্দিনসহ অসংখ্য নেতাকর্মী।
নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে দলের সর্বস্তরের নেতাকর্মীরা অত্যন্ত আনন্দিত। তাঁরা প্রধানমন্ত্রীর কাছে দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো বরিশাল-ভোলা সেতু নির্মাণ এবং ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের সড়ক নির্মাণ।