লগইন
যুক্তরাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ অক্টোবর, ২০২৬ | ০২:০০ দুপুর ১৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

রাজনীতি
বাংলাদেশে বেড়েছে রাজনৈতিক স্থিতিশীলতা ও মতপ্রকাশের স্বাধীনতা | যুক্তরাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, ২০২৪ সালের জুলাই বিপ্লব পরবর্তী অবস্থা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে একটি নিবিড় প্রতিবেদন প্রকাশ করেছে। যুক্তরাজ্য সরকারের কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশন টিমের (সিপিআইটি) তিন কর্মকর্তা সরেজমিনে অনুসন্ধান চালিয়ে এই মূল্যায়ন তুলে ধরেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নতুন সরকার গঠনের পর রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির লক্ষণীয় উন্নতি ঘটেছে। যুক্তরাজ্যের এই প্রতিনিধিদলটি ২০২৬ সালের ৭ থেকে ১৫ জুন পর্যন্ত ঢাকা সফর করে তথ্যানুসন্ধান কার্যক্রম পরিচালনা করে। তৎকালীন শেখ হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষের পর রাজনীতির রূপান্তর বুঝতে তাঁরা সাংবাদিক, মানবাধিকারকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রতিবেদনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনের তুলনায় বর্তমানে দেশটির রাজনৈতিক দল, গণমাধ্যম, মানবাধিকার সংস্থা এবং সাধারণ নাগরিকরা অনেক বেশি স্বাধীনতা ভোগ করছেন। জনসমক্ষে আলোচনা, মতপ্রকাশ ও সভা-সমাবেশ আয়োজনের সুযোগ আগের চেয়ে বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাজ্যের মূল্যায়নে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের সাধারণ নির্বাচনকে অতীতের তুলনায় অত্যন্ত শান্তিপূর্ণ ও কম সহিংস বলে আখ্যা দেওয়া হয়েছে। নির্বাচনের পর থেকে দেশে রাজনৈতিক সহিংসতার ঘটনা লক্ষণীয়ভাবে কমেছে। বর্তমানে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্যান্য রাজনৈতিক দলগুলো স্বতঃস্ফূর্তভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, প্রচার-প্রচারণা এবং সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারছে। যেসব বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটছে, তা মূলত স্থানীয় কোন্দল, আধিপত্য বিস্তার বা সম্পদ কেন্দ্রিক বিরোধের মধ্যেই সীমাবদ্ধ।

সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে প্রতিবেদনে জানানো হয়, দলটি বর্তমানে নিষিদ্ধ রয়েছে এবং অতীতে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতায় ক্ষুব্ধ হয়ে জনগণ তাদের ওপর অসন্তুষ্ট। তবে দলটির সাধারণ সমর্থক বা তৃণমূল কর্মীরা, যাঁদের বিরুদ্ধে দুর্নীতি বা নির্যাতনের সরাসরি অভিযোগ নেই, তাঁরা নিজ নিজ এলাকায় স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন। যদিও প্রকাশ্যে দলীয় অবস্থান প্রকাশ করলে তাঁরা সামাজিক বা রাজনৈতিক প্রতিরোধের মুখে পড়ছেন। এর ফলে আওয়ামী লীগের অনেকেই অন্য দলে যোগ দিয়েছেন, এলাকা পরিবর্তন করেছেন অথবা বিদেশে পাড়ি জমিয়েছেন।

প্রতিবেদনে আরও তুলে ধরা হয়েছে যে, বিগত সরকারের আমলের প্রায় ২১ হাজার রাজনৈতিক ও ভুয়া মামলা বাতিল করা হয়েছে এবং বাকিগুলোর আইনগত পর্যালোচনা চলছে। তবে জুলাই আন্দোলন ও পূর্ববর্তী শাসনামলে বিতর্কিত ভূমিকার কারণে আওয়ামী লীগের শীর্ষ নেতা ও দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ও নিয়মিত আদালতে বিচারিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি কিছু চ্যালেঞ্জের কথাও তুলে ধরা হয়েছে ব্রিটিশ প্রতিবেদনে। বিশেষ করে দুর্নীতি নির্মূল, পুলিশ প্রশাসনের অকার্যকারিতা কাটানো এবং বিভিন্ন সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের ধীরগতি নিয়ে নাগরিক সমাজের উদ্বেগ রয়েছে বলে উল্লেখ করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

২ ঘন্টা আগে
সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারে মেসি-আন্তোনেলার নজরকাড়া অল-ব্ল্যাক ফ্যাশন

৩ ঘন্টা আগে
প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারে মেসি-আন্তোনেলার নজরকাড়া অল-ব্ল্যাক ফ্যাশন

মাটি ছাড়িয়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’ গাড়ি

৩ ঘন্টা আগে
মাটি ছাড়িয়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’ গাড়ি

আলমডাঙ্গায় প্রবাসী ব‌্যবসায়ী মেয়র প্রার্থী হা‌সিবুল হক লিপুর উদ্যো‌গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রবাসী ব‌্যবসায়ী মেয়র প্রার্থী হা‌সিবুল হক লিপুর উদ্যো‌গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন

হারিয়ে যাচ্ছে কি পারস্পরিক সামাজিক সম্প্রীতি?

৪ ঘন্টা আগে
হারিয়ে যাচ্ছে কি পারস্পরিক সামাজিক সম্প্রীতি?

ঐতিহ্যবাহী শিদল তৈরির কৌশল ও এর পেছনের ইতিহাস

৯ ঘন্টা আগে
ঐতিহ্যবাহী শিদল তৈরির কৌশল ও এর পেছনের ইতিহাস

দেখে নিন ২৩ অক্টোবরের সরাসরি সম্প্রচার সূচি

৯ ঘন্টা আগে
দেখে নিন ২৩ অক্টোবরের সরাসরি সম্প্রচার সূচি

সৌদি আরবে আটক ২২ বাংলাদেশির দণ্ড নিয়ে ধোঁয়াশা, কনস্যুলার সহায়তা পেতে জটিলতা

১১ ঘন্টা আগে
সৌদি আরবে আটক ২২ বাংলাদেশির দণ্ড নিয়ে ধোঁয়াশা, কনস্যুলার সহায়তা পেতে জটিলতা

মহান আল্লাহর দরবারে ইবাদত কবুলের অপরিহার্য ৪টি শর্ত

১১ ঘন্টা আগে
মহান আল্লাহর দরবারে ইবাদত কবুলের অপরিহার্য ৪টি শর্ত

রাওয়ালপিন্ডিতে রেকর্ডের মেলা

১৬ ঘন্টা আগে
রাওয়ালপিন্ডিতে রেকর্ডের মেলা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।