লগইন
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ অক্টোবর, ২০২৬ | ০৮:০১ রাত ৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খেলাধুলা
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা। সিরিজের শেষ টেস্টে সফরকারী ক্যাঙ্গারুদের ১৩১ রানে পরাজিত করার পাশাপাশি ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিয়েছে টেম্বা বাভুমার দল। এই জয়ের মাধ্যমে অজিদের সরিয়ে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান দখল করল প্রোটিয়ারা।

কেপটাউন টেস্টে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ছিল বেশ কঠিন। ড্র করতে পারলেই সিরিজ সমতায় শেষ হতো এবং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও অক্ষুণ্ণ থাকত প্যাট কামিন্সদের। সেই লক্ষ্যে অজি ব্যাটাররা ম্যাচ ড্র করার আপ্রাণ চেষ্টা চালান। এমনকি টানা ১২ ওভার মেডেন এবং লাঞ্চের পর প্রথম এক ঘণ্টায় মাত্র ৩ রান তোলার মতো রক্ষণাত্মক কৌশল নেন তারা।

তবে কেপটাউনের স্পিন সহায়ক উইকেটে সাইমন হারমারের দুর্দান্ত বোলিংয়ের সামনে শেষ রক্ষা হয়নি অস্ট্রেলিয়ার। দ্বিতীয় ইনিংসে মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। ফলে ১৩১ রানের জয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

ম্যাচের সংক্ষিপ্ত স্কোরকার্ড অনুযায়ী, প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা তুলিছিল ৩২৯ রান, জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তোলে ৪২৯ রান। তবে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৩৮৭ রান তুলে অস্ট্রেলিয়াকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয়, যা তাড়া করতে নেমে ১১১ রানেই অলআউট হয়ে যায় কামিন্সের দল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অভিযুক্ত দীপ ৪ দিনের রিমান্ডে

৫৭ মিনিট আগে
অভিযুক্ত দীপ ৪ দিনের রিমান্ডে

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

৫৭ মিনিট আগে
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

বিরোধের গোড়াপত্তন ও রাজনৈতিক সমীকরণ

১ ঘন্টা আগে
বিরোধের গোড়াপত্তন ও রাজনৈতিক সমীকরণ

পূর্বাচলে চার অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিএলডিএর কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

১ ঘন্টা আগে
পূর্বাচলে চার অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিএলডিএর কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

২ ঘন্টা আগে
বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

৩ ঘন্টা আগে
বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

৩ ঘন্টা আগে
মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

অ্যাডভোকেট কামরুল হাসান

৫ ঘন্টা আগে
অ্যাডভোকেট কামরুল হাসান

চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।