সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামে ভাত খাওয়ার সময় গলায় খাবার আটকে নজরুল ইসলাম ওরফে নওশাদ আলী শাহ (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসভবনে এ দুর্ঘটনার শিকার হন তিনি। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মরহুম রওশন আলী শাহের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে নজরুল ইসলাম বাড়িতে সকালে ভাত খাচ্ছিলেন। এ সময় আকস্মিকভাবে তাঁর গলায় ভাত আটকে গিয়ে তীব্র শ্বাসকষ্ট শুরু হয় এবং তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরপরই স্বজনরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, তবে পথিমধ্যেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের ছেলে সাইদুল ইসলাম জানান, প্রতিদিনের মতো সকালে বাবা বাড়িতে খাবার খাচ্ছিলেন। হঠাৎ গলায় ভাত আটকে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হচ্ছিল, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবহিত হয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গা বণিক সমিতির ভোটযুদ্ধে ৮টি পদের বিপরীতে লড়ছেন ২০ প্রার্থী: বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১২ জন
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় থানা ও ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ২৫ মামলা : ৮ মোটরসাইকেল ও ১টি অবৈধ যান আটক
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় হত্যা চেষ্টা মামলার আসামি হেবা ও ট্যাপেন্টাডলসহ শামীম রেজা গ্রেফতার
১৭ ঘন্টা আগে