লগইন
আলমডাঙ্গা বণিক সমিতির ভোটযুদ্ধে ৮টি পদের বিপরীতে লড়ছেন ২০ প্রার্থী: বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১২ জন
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ৩১ অক্টোবর, ২০২৬ | ১০:৪৫ দুপুর ৯২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা বণিক সমিতির ভোটযুদ্ধে ৮টি পদের বিপরীতে লড়ছেন ২০ প্রার্থী: বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১২ জন

৩১ অ‌ক্টোবর শনিবার আলমডাঙ্গা বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি পুরো শহরজুড়ে বিরাজ করছে টানটান উত্তেজনা। শহরের অলিগলি, মোড়ের চায়ের দোকান, হোটেল-রেস্তোরাঁ থেকে শুরু করে ব্যবসাপ্রতিষ্ঠান—সর্বত্র আলোচনার কেন্দ্রে এখন বণিক সমিতির ভোট। ৮টি পদের বিপরীতে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে দুটি পদে ১২ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আজ ৩১ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বণিক সমিতির কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।

এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ঘিরে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সভাপতি আরেফিন মিয়া মিলন ও হাফিজুর রহমান। আরেফিন মিয়া মিলন ছাতা এবং হাফিজুর রহমান দোয়াত-কলম প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন। সাধারণ সম্পাদক পদে বাইসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন খন্দকার আব্দুল্লাহ-আল মামুন। তার প্রতিদ্বন্দ্বী সাবেক কোষাধ্যক্ষ আলা উদ্দিন মিয়া লড়ছেন আনারস প্রতীক নিয়ে।

সহ-সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে। এ পদে গোলাপ ফুল প্রতীক নিয়ে জাহাঙ্গীর আলম, হাঁস প্রতীক নিয়ে বদর উদ্দিন, ডাব প্রতীক নিয়ে রবিউল করিম হাবিল, বাঘ প্রতীক নিয়ে শরিফুল ইসলাম এবং টিউবওয়েল প্রতীক নিয়ে সাইদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কোষাধ্যক্ষ পদে মোরগ প্রতীক নিয়ে বেলাল হুসাইন এবং হাতি প্রতীক নিয়ে রেজাউল করিম রেজা লড়ছেন। সাংগঠনিক সম্পাদক পদে চেয়ার প্রতীকে রাশিদুল ইসলাম ও মই প্রতীকে সাইদুল ইসলাম বুড্ডু প্রতিদ্বন্দ্বিতা করছেন। দপ্তর সম্পাদক পদে কলম প্রতীক নিয়ে শফিউল আলম মিলন এবং টিয়াপাখি প্রতীক নিয়ে সঞ্জু আহমেদ ভোটের মাঠে রয়েছেন।

ক্রীড়া সম্পাদক পদে ফুটবল প্রতীক নিয়ে মাসুদ রানা মাসুম এবং আম প্রতীক নিয়ে শামীম রেজা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধর্ম সম্পাদক পদে তিনজন প্রার্থী লড়ছেন। এ পদে পানির বোতল প্রতীক নিয়ে আনিসুর রহমান, পাঞ্জাবি প্রতীক নিয়ে জাহিদুল ইসলাম এবং মিনার প্রতীক নিয়ে রেজাউল করিম কাবিল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে সহ-সভাপতি পদে ইফতেকার আহমেদ ও হাজী রফিকুল ইসলাম ছাড়া অন্য কোনো প্রার্থী না থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একইভাবে সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও একজন প্রত্যাহার করায় বাকি ১০ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

দীর্ঘদিন পর বণিক সমিতির এই নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জয়-পরাজয়ের হিসাব মেলাতে ব্যস্ত প্রার্থী ও তাদের সমর্থকেরা। শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা ও ভোটের সমীকরণ নিয়ে চলছে নানা আলোচনা। আগামী তিন বছর ব্যবসায়ী সমাজের নেতৃত্ব কারা দেবেন, সেই সিদ্ধান্ত আজ ভোটের মাধ্যমেই জানাবেন ভোটাররা।

নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। প্রধান নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যাংকার শহিদুল ইসলাম। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকবেন এমএস জোহা কলেজের সহকারী অধ্যাপক একেএম ফারুক। ভোটগ্রহণ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবে আলমডাঙ্গা থানা পুলিশ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অ্যাডভোকেট কামরুল হাসান

৪৮ মিনিট আগে
অ্যাডভোকেট কামরুল হাসান

চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

৪৮ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

পাসের হার ৫২.১২ শতাংশ, শীর্ষে ঢাকা বোর্ড

১ ঘন্টা আগে
পাসের হার ৫২.১২ শতাংশ, শীর্ষে ঢাকা বোর্ড

আইসিসিবিতে শুরু 'গ্র্যান্ড মিউজিক্যাল নাইট'

১ ঘন্টা আগে
আইসিসিবিতে শুরু 'গ্র্যান্ড মিউজিক্যাল নাইট'

৩ শতাধিক স্বেচ্ছাসেবীর মিলনমেলা

২ ঘন্টা আগে
৩ শতাধিক স্বেচ্ছাসেবীর মিলনমেলা

আইসিসিবির ‘সুপার সেল কার বাজারে’ উপচে পড়া ভিড়, ক্রেতাদের আকর্ষণ করছে নানা অফার

২ ঘন্টা আগে
আইসিসিবির ‘সুপার সেল কার বাজারে’ উপচে পড়া ভিড়, ক্রেতাদের আকর্ষণ করছে নানা অফার

এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ পাবেন

৩ ঘন্টা আগে
এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ পাবেন

লোকসংগীতের ঐতিহ্য রক্ষায় নতুন অধ্যায়

৩ ঘন্টা আগে
লোকসংগীতের ঐতিহ্য রক্ষায় নতুন অধ্যায়

এমপি গোলাম রসুল

৪ ঘন্টা আগে
এমপি গোলাম রসুল

খুলনা বিভাগে আঞ্চলিক ভারসাম্য নিয়ে প্রশ্ন, শুধু কি যশোরের সুবিধা?

৪ ঘন্টা আগে
খুলনা বিভাগে আঞ্চলিক ভারসাম্য নিয়ে প্রশ্ন, শুধু কি যশোরের সুবিধা?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।