সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন
হেমন্তের হালকা কুয়াশা, ঝিরঝিরে বৃষ্টি আর ঝরে পড়া সোনালি-হলুদ পাতায় ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের মনোরম শহর মিজুলা। প্রাকৃতিক এই অপরূপ রূপের মাঝেই ৩১ অক্টোবর জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে ঐতিহ্যবাহী হ্যালোউইন উৎসব। আবাসিক এলাকার উঠোন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস—সবখানেই যেন বসেছিল ভূত, কঙ্কাল ও বিচিত্র চরিত্রের মেলা। ছবিগুলোতে উঠে এসেছে সেই রহস্যময় উৎসবের দৃশ্য। ছবি তুলেছেন মোছাব্বের হোসেন।
ঝিরঝির বৃষ্টি আর মেঘলা আকাশে মিজুলার হেমন্তের বিকেলগুলো যেন একেকটি রূপকথার দৃশ্যপট। রাস্তার দুই পাশে সারিবদ্ধ গাছের পাতাগুলো হলুদ ও সোনা রঙে রাঙিয়ে তুলেছে চারপাশ। বাতাসে দুলতে দুলতে সেই পাতা ভেজা ফুটপাতে ঝরে পড়ে এক অন্য রকম পরিবেশ তৈরি করেছে।
সন্ধ্যা ঘনিয়ে আসতেই মিজুলা শহরের দৃশ্যপট দ্রুত বদলাতে শুরু করে। ঝাপসা কুয়াশার মাঝে নিস্তব্ধতা ভেঙে রহস্যময় হয়ে ওঠে পরিবেশ। এমনকি শহরের আশেপাশের বনাঞ্চল থেকে লোকালয়ে ছুটে আসা হরিণের উপস্থিতিও হ্যালোউইনের আবহে নতুন রোমাঞ্চ যোগ করে।
উৎসব উপলক্ষ্যে স্থানীয় অধিবাসীরা নিজেদের বাড়িঘর ভৌতিক সাজে সাজিয়ে তোলেন। দরজায় দরজায় কৃত্রিম মাকড়সার জাল, কঙ্কালের অবয়ব, আর ঐতিহ্যবাহী আলো জ্বলানো ভৌতিক কুমড়ো (জ্যাক-ও'-ল্যান্টার্ন) স্থাপন করা হয়। কেনাকাটার দোকানগুলোর জানালায়ও শোভা পায় হ্যালোউইনের নানা সরঞ্জাম।
উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল শিশুদের ‘ট্রিক অর ট্রিট’ খেলা। বিচিত্র ও কাল্পনিক সব পোশাকে সেজে শিশুরা বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি আর ক্যান্ডি সংগ্রহ করে। এছাড়া তরুণ-তরুণী ও শিক্ষার্থীরা হ্যালোউইন উপলক্ষ্যে মিউজিক, ডান্স পার্টি ও ভয়ের সিনেমা উপভোগ করে দিনটি উদযাপন করেন।
ইউনিভার্সিটি অব মন্টানা ক্যাম্পাসেও ছড়িয়ে পড়েছিল হ্যালোউইনের তুমুল আমেজ। ডাইনিং হল থেকে শুরু করে সব জায়গায় ছিল বিশেষ সাজসজ্জা ও খাবারের ব্যবস্থা। প্রকৃতি ও ভৌতিক আবহের অদ্ভুত মেলবন্ধনে মিজুলা শহর যেন একদিনের জন্য হয়ে উঠেছিল এক প্রাণবন্ত রূপকথার দেশ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
রামলীলা ময়দানে 'ইন্ডিয়া' জোটের সমাবেশকে সমর্থন জানাল সিজেপি
২ দিন আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা
২ দিন আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির
২ দিন আগে