লগইন
রামলীলা ময়দানে 'ইন্ডিয়া' জোটের সমাবেশকে সমর্থন জানাল সিজেপি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ অক্টোবর, ২০২৬ | ০৩:০১ দুপুর ৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আন্তর্জাতিক
রামলীলা ময়দানে 'ইন্ডিয়া' জোটের সমাবেশকে সমর্থন জানাল সিজেপি

ভারতের রাজধানী দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোট 'ইন্ডিয়া'র ডাকা মহাসমাবেশের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বুধবারে দেওয়া এক সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় সিজেপির আহ্বায়ক অভিজিৎ দিপকে এই সংহতি ঘোষণা করেন। তিনি বলেন, দেশ সবার উপরে এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদে থেকে সরে দাঁড়াতেই হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সিজেপির পক্ষ থেকে একটি সমর্থনপত্র প্রকাশ করা হয়। সেখানে দিপকে উল্লেখ করেন, দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দাবিতে বিরোধী দলগুলোর চলমান এই রাজনৈতিক লড়াইয়ে তারা পাশে আছেন। নির্বাচন কমিশন ও ভোটার তালিকার নিরপেক্ষতা বজায় রাখার দাবিতে ১ নভেম্বর রামলীলা ময়দানে সমাবেশ ডেকেছে 'ইন্ডিয়া' জোট। তাদের মূল দাবি, সিইসি জ্ঞানেশ কুমারের ইস্তফা এবং বিতর্কিত এসআইআর পদ্ধতির অবসান।

সিজেপি তাদের বিবৃতিতে ভোটারদের বাদ পড়ার বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, ভোটারদের ভোটাধিকার হলো গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম মৌলিক ভিত্তি। নির্বাচন কমিশনের স্বাধীনতা ও গ্রহণযোগ্যতা ধরে রাখতে না পারলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। এসআইআর ব্যবস্থার মাধ্যমে ভোটার তালিকার নাম বাদ দিয়ে সিইসি নিজের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন বলে দলটি মন্তব্য করেছে।

বিবৃতিতে ভারতীয় সংবিধান প্রণেতা বাবাসাহেব ভীমরাও আম্বেদকর ও জওহরলাল নেহরুর মূল দর্শনের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। দলটির ভাষ্যমতে, সংবিধান প্রণেতাদের উদ্দেশ্য ছিল প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটদানের অধিকার নিশ্চিত করে সাধারণ মানুষকে রাজনৈতিক ধারায় অন্তর্ভুক্ত করা। তবে বর্তমানে এসআইআর প্রক্রিয়ার ফলে নাগরিকেরা ভোটাধিকার হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন।

সিজেপি স্পষ্ট করেছে যে, অবাধ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে লড়াইরত সব রাজপথের আন্দোলনকে তারা সমর্থন জোগাবে। যদিও সিজেপি ও 'ইন্ডিয়া' জোট আলাদাভাবে কর্মসূচি পরিচালনা করে আসছে, তবুও সিজেপির 'যন্তর মন্তর ২.০' কর্মসূচিতে বিভিন্ন সাবেক মুখ্যমন্ত্রীসহ বিরোধী শিবিরের হেভিওয়েট নেতাদের সংহতি প্রকাশ করতে দেখা গেছে। কংগ্রেস সরাসরি সেগুলোতে অংশ না নিলেও রাহুল গান্ধী সামাজিক মাধ্যমে সিজেপির দাবির প্রতি সমর্থন জানিয়েছিলেন। তবে ১ নভেম্বরের সমাবেশে সিজেপি নেতারা স্বশরীরে উপস্থিত থাকবেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানানো হয়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ভেঙে দেওয়া হলো দুটি ভাটার স্থাপনা

১৬ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ভেঙে দেওয়া হলো দুটি ভাটার স্থাপনা

১৩ বছর পর প্রধান আসামি চঞ্চল গ্রেপ্তার

৩০ মিনিট আগে
১৩ বছর পর প্রধান আসামি চঞ্চল গ্রেপ্তার

রাজনীতিতে ‘হাইব্রিড’ সংস্কৃতি ও নেতা হওয়ার সংক্ষিপ্ত পথ

৩০ মিনিট আগে
রাজনীতিতে ‘হাইব্রিড’ সংস্কৃতি ও নেতা হওয়ার সংক্ষিপ্ত পথ

রামলীলা ময়দানে 'ইন্ডিয়া' জোটের সমাবেশকে সমর্থন জানাল সিজেপি

১ ঘন্টা আগে
রামলীলা ময়দানে 'ইন্ডিয়া' জোটের সমাবেশকে সমর্থন জানাল সিজেপি

মেহেরপুরে জামায়াত নেতা

১ ঘন্টা আগে
মেহেরপুরে জামায়াত নেতা

মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

২ ঘন্টা আগে
মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন আওয়ামী লীগ নেতার আমৃত্যু কারাদণ্ড

২ ঘন্টা আগে
হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন আওয়ামী লীগ নেতার আমৃত্যু কারাদণ্ড

আলমডাঙ্গার প্রাগপুরে জমিতে প্রাচীর নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ৭: উভয় পক্ষে পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার প্রাগপুরে জমিতে প্রাচীর নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ৭: উভয় পক্ষে পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি

১০ জানুয়ারি জাবিতে ভর্তি পরীক্ষা শুরু, ফি বাড়ার সম্ভাবনা

৩ ঘন্টা আগে
১০ জানুয়ারি জাবিতে ভর্তি পরীক্ষা শুরু, ফি বাড়ার সম্ভাবনা

আগারগাঁওয়ে শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

৩ ঘন্টা আগে
আগারগাঁওয়ে শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।