সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কুষ্টিয়ায় গণহত্যা | হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন আওয়ামী লীগ নেতার আমৃত্যু কারাদণ্ড
নিজ সংবাদ: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কুষ্টিয়ায় সংঘটিত জুলাই গণঅভ্যুত্থানের সময় ছয়জনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় এক যুগান্তকারী রায় ঘোষণা করেছে। এই মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, দুপুর ১২টার দিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন। রায়ের সময় চার আসামিই পলাতক ছিলেন।
রাষ্ট্রপক্ষ এই মামলায় চার আসামির সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছিল। বিচারিক প্রক্রিয়া শেষে ট্রাইব্যুনাল হানিফকে মৃত্যুদণ্ড এবং বাকি তিনজনকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন।
রায় অনুযায়ী, দণ্ডিত চার আসামির মোট সম্পত্তির ৫০ শতাংশ বাজেয়াপ্ত করে তা জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের মধ্যে বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে। এই রায় কুষ্টিয়ার রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও বিনামূল্যে ওষুধ বিতরণ
২০ ঘন্টা আগে
মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের ৩ নেতার আমৃত্যু কারাদণ্ড
২২ ঘন্টা আগে
মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
১ দিন আগে