লগইন
রাজধানীর আইসিসিবি হেরিটেজে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ অক্টোবর, ২০২৬ | ০৬:০০ বিকাল ৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বিনোদন
রাজধানীর আইসিসিবি হেরিটেজে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে ভোজন ও সংগীতের এক অপূর্ব সমন্বয়ে শুরু হয়েছে আট সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’। মুঘল আমলের ঐতিহ্যিক ও আভিজাত্যময় আবহে সাজানো এই উৎসবের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হচ্ছে সুফি সংগীতের মূর্ছনায়। ‘সুফি মিউজিক এডিশন’ নামের এই পর্বে অতিথিদের জন্য থাকছে লাইভ মিউজিক এবং মুঘল ঘরানার রাজকীয় সব সুস্বাদু খাবারের আয়োজন।

কুড়িল বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়েতে অবস্থিত এই রেস্টুরেন্টটিতে প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত টানা গান ও খাবারের এ উৎসব চলবে। এতে গান শোনার পাশাপাশি ভোজনরসিকদের জন্য থাকছে এক ব্যতিক্রমী অভিজ্ঞতা অর্জনের সুবর্ণ সুযোগ।

আয়োজক সূত্রে জানা গেছে, সুফি পরিবেশনার মধ্য দিয়ে যাত্রা শুরু করা এই উৎসব চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত। প্রতি শুক্রবারের এই সংগীত আসরে ক্রমান্বয়ে বাংলা ও হিন্দি জনপ্রিয় গানসহ রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, ক্লাসিক্যাল বা শাস্ত্রীয় সংগীত এবং লোকসংগীত পরিবেশন করা হবে।

উৎসবের পরবর্তী পর্বগুলোর সময়সূচি:
৬ নভেম্বর: রবীন্দ্রসংগীত
১৩ নভেম্বর: নব্বই দশকের জনপ্রিয় হিন্দি গান
২০ নভেম্বর: নজরুলগীতি
২৭ নভেম্বর: কালজীয় কালজয়ী বাংলা গান
৪ ডিসেম্বর: পিয়ানো ও ভোকাল পরিবেশনা
১১ ডিসেম্বর: শাস্ত্রীয় যন্ত্রসংগীত
১৮ ডিসেম্বর: লোকসংগীত বা ফোক সংগীত

সংগীত ও খাবারের অনন্য এ আয়োজন উপভোগ করার জন্য অগ্রিম টেবিল বুকিং করতে ০১৯৬৯৯৯৯৮৬৬ অথবা ০১৯৯১১৯৭৭১৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকার ফুটপাত দখলে বার্ষিক ৩ হাজার কোটি টাকার চাঁদাবাজি, ভোগান্তিতে পথচারীরা

৩১ মিনিট আগে
ঢাকার ফুটপাত দখলে বার্ষিক ৩ হাজার কোটি টাকার চাঁদাবাজি, ভোগান্তিতে পথচারীরা

বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের বিনা সুদে ৩০ লাখ টাকার ঋণ পেলেন ১৬৮ নারী

৩২ মিনিট আগে
বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের বিনা সুদে ৩০ লাখ টাকার ঋণ পেলেন ১৬৮ নারী

রাজধানীর আইসিসিবি হেরিটেজে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’

১ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবি হেরিটেজে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’

প্রধানমন্ত্রী

১ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী

হাদিসের ৪টি শিক্ষণীয় ঘটনা

২ ঘন্টা আগে
হাদিসের ৪টি শিক্ষণীয় ঘটনা

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি প্রবেশ, প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে নভেম্বরে

২ ঘন্টা আগে
রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি প্রবেশ, প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে নভেম্বরে

‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

৮ ঘন্টা আগে
‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

১০ ঘন্টা আগে
শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

১০ ঘন্টা আগে
প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

১১ ঘন্টা আগে
কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।