লগইন
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও বিনামূল্যে ওষুধ বিতরণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ অক্টোবর, ২০২৬ | ১০:০১ রাত ১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও বিনামূল্যে ওষুধ বিতরণ

কুষ্টিয়ার থানাপাড়া এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে জোড়া মানবিক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। সম্মিলিত সামাজিক জোটের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণের পাশাপাশি বিনামূল্যে হোমিওপ্যাথি ওষুধ বিতরণ করেন বিশিষ্ট চিকিৎসক ডা. আমিনুল ইসলাম মানিক।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) ডেঙ্গুপ্রবণ এলাকা হিসেবে পরিচিত থানাপাড়ায় একযোগে এসব কার্যক্রম পরিচালিত হয়। দৈনিক কুষ্টিয়া ও কুষ্টিয়া টাইমসের সম্পাদক এবং সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর আমান জোটের নেতৃবৃন্দকে সাথে নিয়ে সাধারণ মানুষের হাতে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট তুলে দেন। একই সময়ে একই এলাকায় ডা. আমিনুল ইসলাম মানিক নিজ উদ্যোগে আগত রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় হোমিওপ্যাথি ওষুধ প্রদান করেন।

সম্মিলিত সামাজিক জোটের এই প্রচারণার মূল উদ্দেশ্য ছিল মশার প্রজননস্থল ধ্বংস করা, বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর লক্ষণ ও প্রতিকার সম্পর্কে এলাকাবাসীকে উদ্বুদ্ধ করা। লিফলেট বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করায় থানাপাড়া এলাকায় মানবিক ও সচেতনতামূলক এক অনন্য পরিবেশ তৈরি হয়।

সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর আমান বলেন, “ডেঙ্গু মোকাবিলায় সাধারণ মানুষের সচেতনতার কোনো বিকল্প নেই। আপাতত আমরা পৌর শহরের অতি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছি। ডা. মানিকের বিনামূল্যে ওষুধ বিতরণের এ উদ্যোগটিও অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।”

তিনি আরও জানান, আগামী রবিবার থেকে পুরো শহরজুড়ে ডেঙ্গু বিষয়ক মাইকিং শুরু হবে। পর্যায়ক্রমে কুষ্টিয়ার অন্যান্য উপজেলাতেও সচেতনতামূলক এই প্রচারণা সম্প্রসারণ করা হবে।

পুরো কর্মসূচিটি জোটের সমন্বয়ক অ্যাডভোকেট মো: মুহাইমিনুর রহমান পলল এবং সহ-সমন্বয়ক সাদিক হাসান রোহিদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন সামাজিক সংগঠনের সংগঠক মো: শাহাবউদ্দিন মিলন, সাংবাদিক রাকিবুল ইসলাম রিঙ্কু, কোরবান শেখ হিল্লোল, রাবিদ হাসান, এনামূল হক, সামাদ আলিফ, আকাশ হোসেন মাসুম, সানজিদ আহমেদ, মো: শ্যামল হোসেন, মো: সিমান্ত হোসেন, হাসিবুল হোসেন, মো: তালহা যুবায়ের সায়েম, মো: মাহফুজ উল আলম ও আলামিন শেখসহ অন্যান্য সমাজসেবীরা।

কর্মসূচি থেকে জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং ডেঙ্গুর কোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানানো হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা

১ ঘন্টা আগে
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা

প্রধানমন্ত্রীর সফরের আগে সংস্কার, ২ দিনেই বেহাল

৪ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর সফরের আগে সংস্কার, ২ দিনেই বেহাল

মানবিক ও শারীরিক অসুস্থতার বিচারে ২ হাজার টাকার মুচলেকায় জামিন সেই কিশোরের

৬ ঘন্টা আগে
মানবিক ও শারীরিক অসুস্থতার বিচারে ২ হাজার টাকার মুচলেকায় জামিন সেই কিশোরের

ময়মনসিংহে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ ৫ জন গ্রেপ্তার

৬ ঘন্টা আগে
ময়মনসিংহে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ ৫ জন গ্রেপ্তার

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ জন গ্রেফতার

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ জন গ্রেফতার

চলতি বছরের প্রথম ৯ মাসে ইসলামী ব্যাংকের ৩,৩০৩ কোটি টাকা নিট লোকসান

৭ ঘন্টা আগে
চলতি বছরের প্রথম ৯ মাসে ইসলামী ব্যাংকের ৩,৩০৩ কোটি টাকা নিট লোকসান

১৭ বলের নাটকীয় ধসে ইংল্যান্ডের কাছে ৫৫ রানে হারল শ্রীলঙ্কা

৭ ঘন্টা আগে
১৭ বলের নাটকীয় ধসে ইংল্যান্ডের কাছে ৫৫ রানে হারল শ্রীলঙ্কা

“কাজের সুযোগ হারালে খুব খারাপ লাগবে”

৮ ঘন্টা আগে
“কাজের সুযোগ হারালে খুব খারাপ লাগবে”

কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও বিনামূল্যে ওষুধ বিতরণ

৮ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও বিনামূল্যে ওষুধ বিতরণ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।