চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ভেঙে দেওয়া হলো দুটি ভাটার স্থাপনা
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ভেঙে দেওয়া হলো দুটি ভাটার স্থাপনা
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সনি ব্রিকস ও দোয়েল ইটভাটার চিমনিসহ বিভিন্ন স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় দামুড়হুদা উপজেলার জয়রামপুর ও দুধপাতিলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নীতিমালা ও পরিবেশগত বিধিবিধান অনুসরণ না করে এসব ইটভাটা পরিচালনা করা হচ্ছিল। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর থেকে ভাটার মালিকদের সতর্ক করে চিঠি দেওয়া হলেও তাঁরা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। পরে জয়রামপুর গ্রামের সনি ব্রিকসে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় চিমনিসহ বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া হয়। এরপর দুধপাতিলা এলাকায় দোয়েল ইটভাটার বিভিন্ন স্থাপনাও ভেঙে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন। এ সময় চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাসসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন বলেন, সরকারি নীতিমালা অমান্য করে যেসব ইটভাটা পরিচালিত হচ্ছে, সেগুলো পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
গুঁড়িয়ে দেওয়া হলো সনি ও দোয়েল ব্রিকস
২৫ মিনিট আগে
আলমডাঙ্গার প্রাগপুরে জমিতে প্রাচীর নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ৭: উভয় পক্ষে পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি
৩ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের
১৪ ঘন্টা আগে