লগইন
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ অক্টোবর, ২০২৬ | ০৩:০১ রাত ৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আন্তর্জাতিক
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ২০২৬ সালের নির্বাচনের প্রাথমিক ফলাফলের পর দেশটির ডেমোক্র্যাটস দলের চেয়ারম্যান ইয়াইর গোলান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের পরাজয় দাবি করেছেন। তিনি মনে করেন, আরব দলগুলোকে সঙ্গে নিলে বিরোধী জোটের আসনসংখ্যা ৬৫-তে পৌঁছায়, যা সরকার গঠনের জন্য যথেষ্ট।

বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) গোলান এক বার্তায় লেখেন, “নেতানিয়াহু পরাজিত হয়েছেন। আমি ১২০ পর্যন্ত গুনতে পারি। ৬৫ সংখ্যাটি ৫৫-এর চেয়ে বড়। ইসরায়েলের গণতন্ত্র এভাবেই পরিচালিত হয়। ব্যস।” তিনি এই নতুন সরকারে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করার জন্য জোর আহ্বান জানান।

গোলান আরও বলেন, যদি নেতানিয়াহু জায়নবাদী (ইহুদি জাতীয়তাবাদী) জোট গঠনের কথা ভাবেন, তাহলে তাঁকে তাঁর নিজস্ব জোট থেকে ১৬ জন কট্টর ধর্মীয় ইহুদি সংসদ সদস্যকে বাদ দিতে হবে, যারা ‘জায়নবাদী নন’ বলে তিনি মনে করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলের ৮৫.৬ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। ধারণা করা হচ্ছে, নেতানিয়াহুর জোট ৫৩টি আসন, বিরোধী শিবিরের সম্ভাব্য নেতা গাদি আইজেনকটের জোট ৪৮টি আসন এবং আরব দলগুলো ১৯টি আসন পেতে পারে।

নিজের এক্স পোস্টে গোলান আরও উল্লেখ করেন, “আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে। আমাদের দায়িত্ব আছে। ইসরায়েলের আরব নাগরিকদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে একটি পরিবর্তনের সরকার গঠনের সুযোগও আমাদের সামনে। এই সরকার ইসরায়েলের সব নাগরিকের কল্যাণে কাজ করবে।”

ফিলিস্তিনি-ইসরায়েলি বামপন্থী দল জয়েন্ট লিস্টের প্রার্থী ইউসুফ জাবারিন বুধবার জানান, নেতানিয়াহু সরকারকে ক্ষমতা থেকে সরাতে তাঁর দল প্রস্তুত। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জাবারিন লেখেন, “রক্তপাতের সরকার এবং আধিপত্য, বর্ণবাদ ও বর্জনের রাজনীতির বিপরীতে আমরা সম্পূর্ণ ভিন্ন একটি বিকল্প তুলে ধরছি।”

জাবারিন আরও দাবি করেন, “ইহুদি–আরব অংশীদারত্বের মাধ্যমেই পরিবর্তন আসবে। সেই অংশীদারত্ব হতে হবে প্রকৃত এবং সমমর্যাদার। এর চেয়ে কমও নয়, বেশিও নয়।”

পরে ইসরায়েলের সামরিক বাহিনী পরিচালিত বেতারমাধ্যম আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়েন্ট লিস্টের সংসদীয় নেতা এবং হাদাশ–তাআল জোটের আইনপ্রণেতা আহমাদ তিবি বিরোধী শিবিরের সঙ্গে কাজ করার আগ্রহের ইঙ্গিত দেন। তিনি বলেন, “সাহস থাকলে বিরোধী জোট সরকার গঠন করতে পারবে। আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি এবং সহায়তা করতে প্রস্তুত আছি।”

রাজনৈতিক বাস্তবতার পরিবর্তন: কারিভ

ডেমোক্র্যাটস দলের আইনপ্রণেতা গিলাদ কারিভ বলেছেন, গত মঙ্গলবারের নেসেট নির্বাচনের পর ইসরায়েল এক ‘ভিন্ন রাজনৈতিক বাস্তবতায়’ প্রবেশ করেছে। বুধবার সকালে তিনি আরব দলগুলোর সঙ্গে কাজ করার জন্য বিরোধী জোটের প্রতি আহ্বান জানান।

এক্সে কারিভ লিখেছেন, “পুরোপুরি ডানপন্থী দলগুলোকে নিয়ে গঠিত জোট বেশ কিছু আসন হারিয়েছে। একই কাঠামোয় তাদের আবার সরকার গঠনের সম্ভাবনা খুবই কম।”

কারিভ আরও উল্লেখ করেন, “উদারপন্থী ইহুদি জনগোষ্ঠী ও আরব জনগোষ্ঠী—উভয় ক্ষেত্রেই বিরোধীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি পেয়েছে। লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ ভোটার বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রায় দিয়েছেন।”

কারিভ বলেন, “ইসরায়েলের জনগণের একটি বড় অংশ দেশের সেবা করেন, কাজ করেন, অবদান রাখেন ও সৃষ্টিশীল কাজে যুক্ত থাকেন। তাঁরা আশা করছেন, আমরা ইসরায়েলের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেব এবং একসঙ্গে কাজ করে যাব।”

তিনি জোর দিয়ে বলেন, “আমাদের স্পষ্টভাবে বুঝতে হবে, গত চার বছরে নেতানিয়াহু ও তাঁর সহযোগীরা দেশকে যে ধ্বংসাত্মক পথে নিয়ে গেছেন, সেই পথে তাঁদের আর দেশকে চালাতে দেওয়া যাবে না।”

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৪৮ মিনিট আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৪৮ মিনিট আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

২ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

২ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৩ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৪ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

৫ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।