সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা
ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৮ অক্টোবর) সকালে ৩নং সাগান্না ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনসার ও ভিডিপি সদস্যদের অংশগ্রহণে এই সভা আয়োজিত হয়।
ইউনিয়ন আনসার ও ভিডিপি দলনেতা পারভেজ আহম্মেদের আহ্বানে অনুষ্ঠিত এই বৈঠকে এলাকার প্রশিক্ষিত ৫০ জন পুরুষ ও মহিলা আনসার ও ভিডিপি সদস্যের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় দলনেতা পারভেজ আহম্মেদ মাদকাসক্তির ভয়াবহ পরিণতি, সন্ত্রাসবাদের বিস্তার এবং এর ফলে সৃষ্ট সামাজিক অবক্ষয়ের চিত্র বিশদভাবে তুলে ধরেন।
তিনি উপস্থিত সকলের প্রতি মাদক ও সন্ত্রাস সম্পর্কে সর্বদা সতর্ক থাকার জোর তাগিদ দেন। একইসাথে, নিজেদের পরিবার-পরিজন এবং আত্মীয়স্বজনসহ বৃহত্তর সমাজকে মাদকমুক্ত করতে সকলের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। দলনেতা পারভেজ আহম্মেদ বিশেষভাবে আনসার ও ভিডিপি সদস্যদের তাদের নিজেদের পরিবার ও নিকটাত্মীয়দের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখার জন্য প্রচেষ্টা চালানোর ওপর গুরুত্বারোপ করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ
১৩ মিনিট আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
৬ ঘন্টা আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন
৬ ঘন্টা আগে