আলমডাঙ্গা পৌর পশুহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জরিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আটকের পর আগুনে পুড়িয়ে ধ্বংস
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা পৌর পশুহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জরিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আটকের পর আগুনে পুড়িয়ে ধ্বংস
আলমডাঙ্গা পৌর পশুহাটের জাল হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আনুমানিক ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। এসময় ৩ জাল ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা পৌর এলাকার পশুহাটসংলগ্ন জালহাটে অভিযানে নেতৃত্ব দেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহেশ্বর কুমার মণ্ডল।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা পৌর পশুহাটের জিকে ক্যানেলের পাড়ে দীর্ঘ বছর ধরে কারেন্ট জাল, চায়না দোয়াড়িসহ বিভিন্ন প্রকার জাল বিক্রয় হয়। এলাকায় প্রতি বুধবার দুপুর থেকে সন্ধ্যাবদি অবৈধ জালের কেনাবেচা হয়। বুধবার দুপুরপর উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহেশ্বর কুমার মন্ডল গাংনী ক্যাম্পের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)কে সাথে নিয়ে
জাল হাটে অভিযান চালিয়ে তিনজন ব্যবসায়ীর কাছ থেকে আনুমানিক ১৫০টি অবৈধ জাল জব্দ করেন। এসময় তিন ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মণ্ডল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি দল উপস্থিত ছিল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জরিমানা
৯ মিনিট আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড
১০ মিনিট আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার
৪৬ মিনিট আগে